এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :
মহান স্বাধীনতার ৫৩ বছরের ইতিহাসে গত আওয়ামীলীগ সরকার শিক্ষা ব্যবস্থা থেকে ধমীর্য় শিক্ষাকে একেবারেই উঠিয়ে দিয়েছে। স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য নতুন কারিকুলামে ধমীর্য় শিক্ষার তেমন কোনো ব্যবস্থা রাখে নি। বরং সেখানে জাতিকে ধ্বংস করার একটি নীল নকশা প্রণয়ন করা হয়েছে।
ধমীর্য় শিক্ষা বিবর্জিত এ শিক্ষা ব্যবস্থার ফলে নৈতিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক তৈরি করতে না পারার কারণেই বর্তমানে দেশে সৎ মন্ত্রী, সৎ সচিব এমনকি সৎ অফিসার খুঁজে পাওয়া যাচ্ছে না। ১১ অক্টোবর শুক্রবার সন্ধ্যার পরে গাজীপুরের কাপাসিয়ায় কওমী মাদ্রাসা শিক্ষক পরিষদের নতুন কারকুলাম বাতিলের দাবিতে এক মতবিনিময় সভায় পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী এসব কথা বলেন। তিনি লিখিত বক্তব্যে ধমীর্য় শিক্ষাকে গুরুত্ব দিয়ে সংবিধানের শিক্ষা বিষয়ক ১৭ নং অনুচ্ছেদ এবং সংস্কৃতি বিষয়ক ২৩ নং অনুচ্ছেদ সংশোধনের দাবি জানান।

উপজেলার তরগাঁও ইউনিয়নের “দেওনা দাওয়াতুল হক” মাদ্রাসায় আয়োজিত এ মত মিনিময় সভায় দেশের বিভিন্ন আলেমসহ শতাধিক কওমী আলেম অংশ গ্রহণ করেন। এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য দেন কওমী শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি মাওলানা আশেকে মুস্তফা, মহাসচিব মুস্তাকিন বিল্লাহ হাবিবী, যগ্ম মহাসচিব মুফতি দীন মোহাম্মদ আশরাফ, ছাত্র বিষয়ক সম্পাক মুফতি নজরুল ইসলাম, উপদেষ্ঠা মাওলানা আতাউল হক প্রমুখ।
এ সময় বক্তারা মুসলিম জাতির ধমীর্য় শিক্ষার অধিকার সংরক্ষণে বাংলাদেশের সংবিধানের শিক্ষা বিষয়ক ১৭ নং অনুচ্ছেদ সংশোধন পূর্বক ইসলামী শিক্ষার অধিকার সুনিশ্চিত করে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করা এবং জাতীয় সংস্কৃতি বিষয়ক ২৩ নং অনুচ্ছেদ সংশোধন পূর্বক ইসলামী ঐতিহ্য ও সংস্কৃতি অন্তর্ভুক্ত করার দাবি জানান।