সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার Logo দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি Logo কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ নেতা বেলায়েত প্রধান গ্রেফতার Logo কমলনগরে টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা Logo সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে Logo কাপাসিয়ায় গোয়াল ঘরে আগুন পুড়ে ছাই কৃষকের স্বপ্ন Logo টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা Logo যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Reporter Name / ৬ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪২ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের কাপাসিয়া সদরসহ সকল ইউনিয়ন, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২১ সেপ্টেম্বর সোমবার বিকালে ‘ফকির মজনু শাহ্ সেতু’র পশ্চিম প্রান্ত থেকে বিশাল বিক্ষোভ মিছিলটি সদর রোড প্রদক্ষিণ করে।

কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত ইউপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম হোসেন আরজু। জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল করিম বেপারী।
সমাবেশে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, বিএনপির সিনিয়র নেতা কাজী আফতাব উদ্দিন, অ্যাডভোকেট আজিজুল হক বাবুল, জহিরুল ইসলাম ফকির, নূর উদ্দিন, হারুন অর রশিদ, মোতাহার হোসেন, সিরাজুল ইসলাম, আফজাল হোসেন সৈয়দ, কানন, দীলিপ মজুমদার, অলিউল্লাহ, মুজাহিদুল ইসলাম অশ্রু, যুবদল নেতা মহিবুর রহমান, আশরাফুল আলম সোহেল আকরাম হোসেন, ছাত্রদল নেতা টিপু প্রমুখ।
এছাড়া কাপাসিয়া উপজেলা বিএনপির নির্দেশনায় সকল ইউনিয়ন, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা ও উপজেলা পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এফ এম কামাল হোসেন
২১/৯/২০২৬
কাপাসিয়া, গাজীপুর।
০১৭১২৬৭৪২৮২.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST