সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সাভারে বিএনপির বিক্ষোভ মিছিল, ‘নৈরাজ্য ও সন্ত্রাসের’ প্রতিবাদে সরব নেতাকর্মীরা Logo কাপাসিয়ায় ব্রিগে: হান্নান শাহ্’র দশম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত Logo কাপাসিয়া ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সাভারে বিএনপির বিক্ষোভ মিছিল, ‘নৈরাজ্য ও সন্ত্রাসের’ প্রতিবাদে সরব নেতাকর্মীরা

Reporter Name / ৭ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫২ অপরাহ্ন

‎সাভার প্রতিনিধি:
‎
‎সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যকর কর্মকাণ্ডের প্রতিবাদে সাভারে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
‎
‎সোমবার সকালে সাভার পৌর বিএনপি ও সাভার উপজেলা বিএনপির উদ্যোগে সাভার থানা বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে সাভার মডেল মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
‎
‎মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে তাদের প্রতিবাদ ও ক্ষোভের কথা তুলে ধরেন। বক্তারা বলেন, দেশে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা, মানুষের নিরাপত্তা রক্ষা এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মইন উদ্দিন বিপ্লব বলেন, “জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির নেতাকর্মীরা রাজপথে রয়েছে। কোনো ধরনের নৈরাজ্য বা সহিংসতার মাধ্যমে জনগণের অধিকার দমিয়ে রাখা যাবে না।”
‎
‎এ সময় সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি বলেন, “জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব। আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে আমাদের দাবি ও প্রতিবাদ জানিয়ে যাব।”
‎সাভার পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মো. সুরুজ্জামান বলেন, “তরুণ প্রজন্ম গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার প্রত্যাশা করে। সেই লক্ষ্যেই আমরা শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নিচ্ছি।”
‎এ সময় আরও উপস্থিত ছিলেন সাভার পৌর শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম কামাল (কামাল হোসেন), সাভার পৌর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মো. মনিরুজ্জামান হাওলাদার এবং আশুলিয়া থানা যুবদল নেতা জাহিদ হাসান বিকাশসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST