এ এইচ সবুজ, নিজস্ব প্রতিবেদকঃ
‘মাদক ব্যবসায়ী যেখানে, ‘প্রতিরোধ হবে সেখানে’ এই শ্লোগানে গাজীপুরের কাপাসিয়ায় মাদক বিরোধী মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ১২ অক্টোবর) সকালে উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের চর খিরাটী এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘নবতরুণ সংঘের’ আয়োজনে এ মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়।
সমাজের সাধারণ মানুষ ও যুবাদের মাঝে মাদক বিরোধী ব্যাপক গণ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চর খিরাটী এলাকার মনোহরদী বেইলী ব্রীজের পশ্চিম মোড় থেকে র্যালি নিয়ে ডাঃ আব্দুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। মাদক বিরোধী এই মানববন্ধন ও র্যালিতে এলাকার সচেতন সমাজের শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
নবতরুণ সংঘের সাবেক সাধারণ সম্পাদক জাকির বেপারীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন- প্রফেসর মোঃ মহসিন, নজরুল ইসলাম বেপারী, ইউপি সদস্য মোস্তফা কামাল মঞ্জু, মোহাম্মদ সুরুজ মিয়া, মজিবুর রহমান।

এছাড়াও, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবতরুণ সংঘের সভাপতি নাঈম বেপারী, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, যুগ্ম-সম্পাদক ও বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী ইমতিয়াজ জামান অমি, আজহারুল ইসলাম আশিক, সংগঠনের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শুভ, ঘাগুটিয়া ইউনিয়ন বসুন্ধরা শুভ সংঘের আহ্বায়ক আশিকুল ইসলাম আশিক, স্বেচ্ছাসেবক দলের শামীম হোসেন, ছাত্রদল কর্মী আব্দুল্লাহ আল মারুফ, নাজির হোসেন, বাইজিদ হোসেন সুজনসহ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদক মুক্ত সুস্থ জীবন শুধু একটি সুন্দর পরিবার উপহার দেয় না, একটি সুন্দর দেশ ও জাতি উপহার দেয়। একটি দেশের মেরুদন্ড যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে হবে।
এ সময় বক্তারা মাদক মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহবান জানান।