রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

রূপগঞ্জে পল্লী চিকিৎসক সমিতির জাতীয় মহাসম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা

Reporter Name / ৯৪ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৭:৪৩ অপরাহ্ন

সোহেল কবির, নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির জাতীয় মহাসম্মেলন সফলভাবে আয়োজনের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১টায় রূপগঞ্জের মেডি স্কয়ার হাসপাতালে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক জনাব আলী আরশাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শাহ আলম চিশতি এবং জেলা শাখার সাধারণ সম্পাদক শামসুল আলম বাবু।
এ সময় আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা শাখার সভাপতি কামাল দেওয়ান, সাধারণ সম্পাদক মো. মামুন মিয়া ও সাংগঠনিক সম্পাদক সোহেল কবির। আড়াইহাজার থানা শাখার সভাপতি কবির হোসেন ও সাধারণ সম্পাদক পিন্টু কাজী, সোনারগাঁ শাখার সভাপতি শচীন বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক মো. আসাদ, বন্দর থানা শাখার রাইজুল ইসলামসহ বিভিন্ন থানা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ।
এ ছাড়া মেডি স্কয়ার হাসপাতালের পরিচালক শফিকুল ইসলাম অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন জাতীয় মহাসম্মেলন সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতিমূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সম্মেলনের সার্বিক প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
রূপগঞ্জ উপজেলা শাখার সভাপতি কামাল দেওয়ানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। এ সময় জাতীয় মহাসম্মেলনকে সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST