শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা Logo কাপাসিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে কৃষি অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ Logo কাপাসিয়ায় আকস্মিক ঝড়ে সবকিছু লন্ডভন্ড: কৃষকের ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশংকা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

Reporter Name / ৬৫ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৮:৩৩ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

৭ই নভেম্বর ২০২৬ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক।

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসিফ রায়হান, কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব মোঃ মফিজ উদ্দিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নূর মোহাম্মদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ একেএম আতিকুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, জেলা বিএনপির নেতা আফজাল হোসাইন, আজগর হোসেন খান, জেলা জামায়াতের মজলিসে সূরা সদস্য মাওলানা মোঃ শামসুল আলম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং শেষে দেশের শান্তি, অগ্রগতি ও মঙ্গল কামনা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ প্রয়াত সকল নেতৃবৃন্দদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

উল্লেখ্য, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সংঘটিত সিপাহি-জনতার ঐতিহাসিক পটপরিবর্তনের স্মরণে এই দিবসটি জাতীয় ভাবে পালন করা হয়। দিবসটি সশস্ত্র বাহিনী ও সাধারণ মানুষের ঐক্য এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রতীক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)সহ বিভিন্ন রাজনৈতিক দল এই দিনটিকে বিশেষ তাৎপর্যপূর্ণ দিবস হিসেবে পালন করে থাকে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দেশে রাজনৈতিক অস্থিরতা ও ক্ষমতার সংঘাত শুরু হয়। এই ঘটনার ধারাবাহিকতায় জিয়াউর রহমান ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসেন এবং পরবর্তীতে রাষ্ট্রক্ষমতা লাভ করেন।
নিরবিচ্ছিন্ন ধারাবাহিক গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্বদানকারী বিএনপি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমানে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST