রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

গাজীপুরে জামায়াতে ইসলামীর জেলা ও মহানগর আমিরের শপথ গ্রহণ অনুষ্ঠিত

Reporter Name / ৪৯ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৮:৪৩ অপরাহ্ন

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি :

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা ও মহানগর শাখার রোকনদের গোপন ব্যালটে নবনির্বাচিত দুই আমির শপথ গ্রহণ করে দায়িত্বভার গ্রহণ করেছেন।

শনিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা ও মহানগর শাখার পৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিত জেলা আমির বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মো: শেফাউল হক এবং মহানগর আমির সাবেক ছাত্র শিবির নেতা মো. খায়রুল হাসান শপথ গ্রহণ করেন।

দুটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা উত্তরাঞ্চলের পরিচালক উপাধ্যক্ষ আব্দুর রব। তিনি নবনির্বাচিত দুই আমিরকে শপথবাক্য পাঠ করান।

জেলা জামায়াতের অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন জেলা শাখার সিনিয়র নায়েবে আমির মোহাম্মদ আব্দুল হাকিম। দারসুল কোরআন পেশ করেন ঢাকা উত্তরাঞ্চলের টিম সদস্য মাওলানা মো: দেলোয়ার হোসেন। শপথ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. মাওলানা মো: খলিলুর রহমান মাদানী এবং কেন্দ্রীয় শূরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের বিদায়ী আমির অধ্যাপক মো: জামাল উদ্দিন।

অন্যদিকে মহানগর জামায়াতের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক জামাল উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর সেক্রেটারি আ স ম ফারুক।

উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক জামাল উদ্দিন জানান, ‘গাজীপুর মহানগর জামায়াতের প্রতিষ্ঠাকালীন আমির ছিলেন এসএম সানাউল্লাহ। নতুন উদ্যোগ ও পরিকল্পনার মাধ্যমে নবনির্বাচিত আমিরের নেতৃত্বে সংগঠনকে আরো সুসংগঠিত করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয়, জেলা, মহানগর ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST