সোহেল কবির, স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির উদ্যোগে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) ভোলাব ইউনিয়ন পরিষদ হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির (গভঃ রেজি নং-৫৫৭) উদ্যোগে আয়োজিত সম্মেলনে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও পল্লী চিকিৎসক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাব ইউনিয়ন পরিষদের স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলমগীর হোসেন টিটু। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি রূপগঞ্জ উপজেলা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ্ব মাহাবুব রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পল্লী চিকিৎসক সমিতির সভাপতি মো. কামাল দেওয়ান।
ভোলাব ইউনিয়ন বিএনপির সহসভাপতি মনিরুল ইসলাম, ভোলাব ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুস সামাদ এবং ভোলাব ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন জনতা ফার্মেসির মো. সাইদুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা পল্লী চিকিৎসক সমিতির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক মুহাম্মদ মামুন মিয়া এবং সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক সোহেল কবির,সহ-সভাপতি ইমরান হোসেন ।
সম্মেলনে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সমিতির নতুন শাখা কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে এম.এ. রহিম, সাধারণ সম্পাদক হিসেবে সুজিত কুমার দাস এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মোকারম চৌধুরীর সহ ১৯ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন ঘোষণা করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এম.এ. রহিম ও সুজিত কুমার দাস।
রূপগঞ্জ পল্লী চিকিৎসক সভাপতি কামাল দেওয়ান জানান, পল্লী চিকিৎসকদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং চিকিৎসাসেবার মানোন্নয়নের লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। নতুন কমিটির মাধ্যমে ভোলাব ইউনিয়নে পল্লী চিকিৎসকদের ঐক্যবদ্ধ কার্যক্রম আরও বেগবান হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।