বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

নাচোলে অভিযোগের ২ঘন্টার মধ্যে আসামী গ্রেফতার

Reporter Name / ২৭০ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ৫:৫১ অপরাহ্ন

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অভিযোগের ২ ঘন্টার মধ্যে এক শিশুকন্যা ধর্ষন চেষ্টার আসামীকে আটক করতে সক্ষম হয়েছেন নাচোল থানার ওসি (তদন্ত) খন্দকার ফরিদ হোসেন।

নাচোল থানার ওসি(তদন্ত) খন্দকার ফরিদ হোসেন জানান, গত ১৪ অক্টোবর সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার নেজামপুর ইউপির জংলা দোগাছী গ্রামে অভিযুক্ত আঃ মান্নানের বাড়ির পাশে কয়েকজন শিশুর সাথে নির্যাতিত শিশুটি খেলাধুলা করছিল। ওইসময় একই পাড়ার মৃত সহিদ আলীর ছেলে আঃ মান্নান কবিরাজ(৬০) প্রতিবেশীর এক শিশুকন্যাকে প্রলোভন দেখিয়ে তার নিজ ঘরে নিয়ে গিয়ে ধর্ষনের চেষ্টা করে। ওই শিশুকন্যার ডাক-চিৎকারে অন্যান্য শিশুরা ও প্রতিবেশীরা ধর্ষকের বাড়িতে ছুটে আসলে অভিযুক্ত আঃ মান্নান কবিরাজ তার ঘর থেকে বেরিয়ে পালিয়ে যায়। শিশুটির মাসহ তার স্বজনরা শিশুটিকে উদ্ধার করে নিজ বাড়িতে প্রাথমিক চিকিৎসা করান। শিশুটির ভয়-ভীতি কাটলে ও মানসিকভাবে সুস্থ্য হলে শিশুটির মা গত ১৬ অক্টোবর সন্ধা সাড়ে ৬টায় নাচোল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ করেন। অভিযোগের ২ঘন্টার মধ্যে ওই রাতেই নাচোল থানার ওসি(তদন্ত) খন্দকার ফরিদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযুক্ত আঃ মান্নানের বাড়ি থেকে আসামীকে আটক করেন। মাত্র ২ ঘন্টার মধ্যে আসামী আটকের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল বৃহস্পতিবার আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে নির্যাতিত শিশুটির পরিবার জানান, ওই মান্নান কবিরাজ জীন-ভুতের কবিরাজি করে। তার বিরুদ্ধে অনেক নারী কেলেংকারীর অভিযোগ আছে। লোক লজ্জা ও মান সম্মানের কথা ভেবে কেউ মুখ খুলেনা। সকলেই ওই লম্পটের কঠোর শাস্তি দাবী করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST