রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় বিএনপি নেতা হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

Reporter Name / ৩৯১ Time View
Update : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ১:০৮ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপি’র ২ নং ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক ও কাপাসিয়া বাজারের প্রবীণ ফার্নিচার ব্যবসায়ী হারুন অর রশিদের (৬৫) জানাজা নামাজ ১৯ অক্টোবর শনিবার সকাল ১১ টায় সম্পন্ন হয়েছে। এর আগে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কাপাসিয়া পশ্চিম পাড়ার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

স্থানীয় দস্যু নারায়ণপুর দক্ষিণ পাড়া হায়দার আলী মুন্সী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জানাজা নামাজে শরিক হয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা। বিএনপি নেতা জহুরুল ইসলাম ফকিরের পরিচালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক ফ ম এমদাদুল হোসেন, গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা, সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন, উপজেলা বিএনপি নেতা অ্যাডভোকেট আজিজুল হক বাবুল, বিএনপি নেতা তৈয়বুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতি, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুম সরকার, সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মহিবুর রহমান, কাপাসিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম অশ্রু।

মরহুম হারুন অর রশিদের জানাজা নামাজ পড়ান মাওলানা মোহাম্মদ রফি উদ্দিন। এর আগে মরহুমের ছোট ভাই রাফাত উল্লাহ উপস্থিত এলাকাবাসী ও মুসল্লিদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ এবং দোয়া প্রার্থনা করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে, ৩ ভাই ও ৪ বোন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ।#


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST