সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

চাঁপাইনবাবগঞ্জ জেলার উদ্যোগে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name / ৩১২ Time View
Update : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ৮:৫৩ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

শনিবার (১৯ অক্টোবর) সকাল ৯ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামি চাঁপাইনবাবগঞ্জ জেলার উদ্যোগে হেফজুল উলুম কামিল মাদ্রাসা ময়দানে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

জামায়াতে ইসলামি চাঁপাইনবাবগঞ্জ জেলা আমির মাওলানা আবুজার গিফারীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারী অধ্যাপক আবু বকরের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহতারাম আমির ডা. শফিকুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- ১৫ বছরের স্বৈরশাসনের পরে আল্লাহ তায়ালা আমাদেরকে একটি বাংলাদেশ দিয়েছেন, বাংলাদেশকে আমরা একটি মানবিক বাংলাদেশ হিসেবে দেখতে চাই। বিগত দিনে যারা নির্বাচন চায়নি জনগণ তাদের কাছে নির্বাচন চাপায় দিতে চায় না। বিগত ১৫ বছরের চলমান স্বৈরশাসনকে জনগণ এদেশে আবারো দেখতে চাই না। জনগণের সবার অধিকার নিশ্চিত করে সবার কথা বলার সুযোগ রেখে সার্বভৌম বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। জামাতের রুকন কর্মীদের সুন্দর বাংলাদেশ গড়ার কাজে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিনের আমীর এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাবেক পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী আমির ড. মাওলানা কেরামত আলী, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য সাবেক এমপি, জেলা নায়েবে আমির অধ্যাপক লতিফুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান, জেলা সহকারি সেক্রেটারি অধ্যাপক মুখলেসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌর আমির হাফেজ মাওলানা গোলাম রাব্বানী, সদর উপজেলা আমির হাফেজ আব্দুল আলীমসহ অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST