বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বেলকুচিতে ন্যায্য মূল্যের চাল কেনাকে কেন্দ্র করে মারপিট, থানায় মামলা সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার ১

Reporter Name / ৩৬৯ Time View
Update : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭:০৪ অপরাহ্ন

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচিতে ৫ নং ধুকুরিয়াবেড়া ইউনিয়নে ন্যায্য মূল্যের চাল কেনাকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায় লালু শাহাকে অকাথ্য ভাষায় গালি গালাজ ও বিভিন্ন প্রকার হুমকি দামকি করে এ ঘটনায় ধুকুরিয়াবেড়া উত্তর পাড়া গ্রামের আব্দুল জলিল সরকার মিমাংসার লক্ষ্যে শান্ত হতে বলায় তাকে এলোপাতাড়িভাবে মারপিট করার অভিযোগ উঠেছে ধুকুরিয়াবেড়া ইউনিয়নের কামরুল ইসলাম ও সুরুজ মন্ডলের বিরুদ্ধে।

এ ঘটনায় কামরুল ইসলাম ও সুরুজ মন্ডলকে আসামি করে আব্দুল জলিল সরকার বাদি হয়ে বেলকুচি থানায় একটি মামলা দায়ের করেছে, অভিযোগের প্রেক্ষিতে ২১ শে অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার হয় কামরুল ইসলাম (৩৪), পরে সেনাবাহিনী কামরুল ইসলামকে বেলকুচি থানায় হস্তান্তর করে।

গ্রেফতারকৃত আসামি কামরুল ইসলাম বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া পূর্ব বাজারপাড়া গ্রামের আবুল মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক স্বৈরাচার সরকার শেখ হাসিনা পালিয়ে দেশ ত্যাগ করার পর থেকে বেপরোয়া হয়ে ওঠে কামরুল ইসলাম, বিভিন্ন লোকের ঘর-বাড়ি ভাংচুর চাঁদাবাজি, হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার নির্যাতন করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এমনকি এ ঘটনার কয়েকদিন আগে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মিষ্টির দোকানে মিষ্টি খেয়ে টাকা না দেওয়ার ঘটনায় রামু কর্মকারকে মারধর করে, এতে স্থানীয় ইউপি সদস্য ও গন্যমান্য ব্যাক্তি বর্গকে জানালে তারা প্রভাবশালী হওয়ার কারনে এখনো তার কোন বিচার হয়নি।

এবিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ জাকেরিয়া হোসেন এর নিকট জানতে চাইলে তিনি জানান, ধুকুরিয়াবেড়া ইউনিয়নে ন্যায্য মূল্যের চাল কেনাকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে, সেনাবাহিনীর অভিযানে কামরুল ইসলামকে আটক করে থানায় হস্তান্তর করেছে। মঙ্গলবার সকালে কামরুল ইসলাম কে সিরাজগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত সাপেক্ষে বাকী আসামিদেরও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST