বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী Logo সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় ছয় দোকান মালিককে জরিমানা

Reporter Name / ৭০৭ Time View
Update : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭:০৮ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় ভ্রাম্যমান আদালত ছয় দোকান মালিককে জরিমানা করেছেন। ২৩ অক্টোবর বুধবার দুপুরে ভোক্তা অধিকার আইনে তাদেরকে এই জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুৎফর রহমান এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অতিরিক্ত মূল্যবৃদ্ধি ও মূল্য তালিকা প্রদর্শন না থাকায় তাদের এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, মোট ছয়টি দোকান ও দোকান মালিককে জরিমানা করেছে, সুপারস্টার সুইট মিটকে দশ হাজার টাকা। পেঁয়াজ ব্যবসায়ী সাকিব কে ২ হাজার টাকা ও সোহেলকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে তিন কসমেটিকস ব্যবসায়ীকেও জরিমানা করা হয়। তারা হলেন, মোঃ মোশারফ হোসেন কে ৫ হাজার টাকা, মো: আহমদ আলী ২ হাজার টাকা ও মোঃ আনোয়ার হোসেনকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুৎফর রহমান জানান, উপজেলার কাপাসিয়া বাজার এলাকায় মনিটরিং করা হয়। এসময় সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে পন্য বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৪০ ও ৫১ ধারায় ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ এর ৩০ ধারা মোতাবেক মোট ৬ টি মামলায় মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শন মাকসুদা রুনা, বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক মোঃ আফজাল হোসেন বেপারী, সদস্য সচিব সাইফুল ইসলাম শাহীন প্রমুখ। এ সময় সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করেন কাপাসিয়া থানা পুলিশ ও আনসার সদস্য।

ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে দোকানিরা মূল্য কমিয়ে পণ্য বিক্রি শুরু করে। এই সময় কিছু ক্রেতা অভিযোগ করেন তাদের কাছ থেকে বেশি দামে পণ্য বিক্রি করেছেন। তাদের প্রতিবাদে দোকান মালিকগণ অতিরিক্ত মূল্য ক্রেতাদের ফেরত দিয়ে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST