সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

এক আর্জেন্টাইন এচেভেরিতেই বাড়ি ফিরলো ব্রাজিল

Reporter Name / ৫৪০ Time View
Update : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩, ৩:০৪ অপরাহ্ন

আচমকা দেখলে যে কেউই বলতে বাধ্য হবেন, ‘এই ছেলে মেসির মতোই খেলে।’ ঠিক যেমনটা হয়ত বলছেন ইউরোপিয়ান সব বড় বড় ক্লাবের স্কাউটরা। এবারের বিশ্বকাপের শুরু থেকেই আলোচনায় ছিলেন আর্জেন্টিনার অধিনায়ক এবং নাম্বার টেন ক্লদিও এচেভেরি। ইউরোপের অনেক বড় ক্লাবের নজরে আছেন রিভারপ্লেটের এই ফুটবলার। আর তাকে ঠিক কেনো নতুন মেসি বলা হয় তারই নমুনা আজ দেখলো ব্রাজিল। 

ক্লাদিও এচেভেরির দুর্দান্ত এক হ্যাটট্রিকে ভর করে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ৩-০ গোলের জয় তুলে নিল আর্জেন্টিনা। সেইসঙ্গে নিশ্চিত হলো টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিলের বাড়ি ফেরা। ইন্দোনেশিয়ার জাকার্তায় এক এচেভেরির কাছেই নাস্তানাবুদ হলো ব্রাজিলের তরুণরা। তিন দিনের ব্যবধানে আরও একবার ব্রাজিলকে হারতে হলো আর্জেন্টিনার কাছে।
ইন্দোনেশিয়ার জাকার্তায় ভারী বর্ষণের কারণে নির্ধারিত সময়ের চেয়ে ৩০ মিনিট পরে শুরু হয় খেলা। শুরু থেকেই ম্যাচে দাপট ছিল আর্জেন্টিনার যুবাদের। প্রথমার্ধের শুরুর দশ মিনিট রীতিমত দাপটই দেখিয়েছিল তারা। এরপরেই খানিকটা লাগাম নিজেদের করে নেয় ব্রাজিল। পরের দশ মিনিট ব্যস্ত রাখে আর্জেন্টিনার রক্ষণকে।

তবে গোলটা আগে পেয়েছিল আর্জেন্টিনাই। ২৮ মিনিটে নিজেদের রক্ষণ থেকে একা ড্রিবল করে এগিয়ে গিয়েছিলেন এচেভেরি। বক্সের খানিক বাইরে থেকে নিয়েছিলেন শট। ব্রাজিল অধিনায়ক ভিটর রেয়েসের পায়ে বল গেলে দিক পরিবর্তন হয়। সেই বল ঠেকানোর সাধ্য ছিল না ব্রাজিল গোলরক্ষকের। ম্যাচের ৩০ মিনিট পেরুনোর আগেই লিড পায় আর্জেন্টিনা।

এচেভেরিকে কেন নতুন মেসি বলা হয়, তার প্রমাণ পাওয়া গেল ম্যাচের দ্বিতীয়ার্ধে। ব্রাজিলকে বলতে গেলে পরের ৪৫ মিনিটে তেমন সুযোগই দেয়নি আর্জেন্টিনা। আর তাতে মূল ভূমিকা ছিল অধিনায়ক এচেভেরির। ৫৭ মিনিটে বক্সের খানিক বাইরে থেকে বল পেয়ে যান তিনি। এরপর যেভাবে দুজন ডিফেন্ডারকে বোকা বানিয়ে বক্সে গিয়ে গোলরক্ষককে পরাস্ত করেছেন, তা অনেকটা দিন মনে রাখতে বাধ্য খেলার দর্শকরা।

আর নিজের তৃতীয় গোলে আরও একবার প্রবলভাবে মেসিকে স্মরণ করিয়েছেন এচেভেরি। লম্বা থ্রু পাসে একাই বল পেয়েছিলেন এই তরুণ। এরপর এগিয়ে আসা গোলরক্ষককে বোকা বানিয়ে ফাঁকা পোস্টে ঠাণ্ডা মাথার ফিনিশিং!

ম্যাচের শেষদিকে আর গোল হয়নি। ব্রাজিলের মাঝেও তেমন মরিয়া প্রচেষ্টা দেখা যায়নি। জার্মানির সঙ্গে সেমিফাইনালের সঙ্গী হলো আর্জেন্টিনার তরুণরা। ২৮ তারিখ ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে দুই দল।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST