শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ঘোড়াঘাটে জাতীয় ফল মেলা ও বৃক্ষ রোপন উপলক্ষে গাছের চারা বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  Logo কালিহাতীর সিংগাইরে মাদ্রাসাছাত্রীর ওপর ধর্ষণের চেষ্টার অভিযোগ, ঘটনাস্থল থেকে অভিযুক্ত গ্রেপ্তার Logo কাপাসিয়ায় বিধবা নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ Logo গাজীপুরে চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে বহিষ্কৃত যুবদল নেতাসহ ৯ জনের বিরুদ্ধে থানায় মামলা Logo কাপাসিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ৩দিন ব্যাপী ফল মেলা শুরু Logo মন্ত্রীর ক্ষোভের চার দিনের মাথায় বদলি মানিকগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী Logo নেত্রকোনার পূর্বধলায় বিদ্যুৎ কর্মকর্তা কর্মচারীর ওপর হামলা, দুই নারী গ্রেপ্তার Logo মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে মাদক সেবনরত অবস্থায় আটক যুবকের ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড Logo চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ Logo চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম জোরদারে প্রশিক্ষক তৈরির কর্মশালা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

আশুলিয়ায় গুলিবিদ্ধ ৪৬ লাশ পোড়ানোর ‘মাস্টারমাইন্ড’ ওসি সায়েদ গ্রেফতার

Reporter Name / ২২৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ১২:৫০ অপরাহ্ন

মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধিঃ

আশুলিয়ায় ছাত্র-জনতার আন্দোলনে ৪৬ জনকে গুলি করে হত্যার পর লাশ গুনে গুনে ভ্যানে তোলা এবং আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনার মাস্টারমাইন্ড আশুলিয়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদকে গ্রেফতার করা হয়েছে।

৩০ অক্টোবর, বুধবার রাতে তাকে কক্সবাজার থেকে গ্রেফতার করে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিলো। বর্তমানে সায়েদকে শাহবাগ থানায় রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) তাকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাজির করা হবে।

গ্রেফতার আতঙ্কে এতদিন গা ঢাকা দিয়ে ছিলেন পুলিশের এই কর্মকর্তা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন তিনি। আশুলিয়ার এই ঘটনায় নিজের দায় এড়াতে বিভিন্ন কৌশল ও ছলনার আশ্রয় নিলেও শেষ রক্ষা হয়নি।

২০০৬ সালের ২৩ ফেব্রুয়ারি এসআই (নিরস্ত্র) পদে পুলিশে যোগ দেওয়া এএফএম সায়েদ খুলনা মহানগরের ৪নং মিয়া পাড়া মহল্লার মো. ইসমাইলের ছেলে। তার পুলিশ পরিচিতি নং -বিপি-৮০০৬১৪৫৩৩৬।

অনুসন্ধানে জানা গেছে, সেদিন বিকেলে মরদেহের স্তূপে আরো মরদেহ তোলা এবং পরে পোড়ানোর একাধিক ভিডিও প্রকাশ্যে এলে সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়। ওই ঘটনার নির্দেশদাতা হিসেবে প্রত্যক্ষভাবে অংশ নিয়েছিলেন তিনি। ডিউটি করেছেন সিভিল ড্রেসে। পরনে ছিলো নীল রঙের পোলো শার্ট, কালো রঙের ট্রাউজার। এক হাতে ব্যান্ডেজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST