রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

খাগড়াছড়ি প্রেসক্লাব’র অন্তর্বর্তীকালীন কমিটির সাধারণ সভা ও গুণী সাংবাদিকদের সংবর্ধনা

Reporter Name / ২৭৮ Time View
Update : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬:৪১ অপরাহ্ন

সাইফুল ইসলাম(রামগড়) খাগড়াছড়িঃ

অর্বর্তীকালীন কমিটির সাধারণ সভা ও পার্বত্যাঞ্চলের গুণী সাংবাদিকদের সংবর্ধনা প্রদান করা হয়েছে, খাগড়াছড়ি প্রেসক্লাবের উদ্যোগে শুক্রবার (২২ নভেম্বর) অফিসার্স ক্লাব মিলনায়তনে অন্তর্বর্তীকালীন কমিটির এ সাধারণ সভা এবং সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি প্রেস ক্লাব সহ- সভাপতি মোঃ জহরুল আলম এর সভাপতিত্ব ও প্রেস ক্লাব সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম রাজু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সাবেক সাংসদ এবং জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।

সাধারণ সভায় স্বাগত বক্তব্য প্রদান ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি থেকে প্রকাশিত দৈনিক গিরিদর্পণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক গুণী সাংবাদিক এ,কে,এম.মকছুদ আহমেদ,সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামির জেলা আমীর সৈয়দ আব্দুল মোমেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আফছার, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন, বান্দরবান জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি গুণী সাংবাদিক বাদশা মিয়া, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি গুণী সাংবাদিক তরুণ কুমার ভট্টচার্য্য, রাঙ্গামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন মজুমদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার প্রতিনিধি জাহিদ হাসান প্রমুখ।

এছাড়াও খাগড়াছড়ি, প্রেস ক্লাব, রাঙামাটি,প্রেস ক্লাব, বান্দরবান প্রেস ক্লাব সভাপতি সম্পাদক সহ উপজেলা পর্যায়ের প্রেস ক্লাব এর সভাপতি সম্পাদক সহ সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে ৩ গুণী সাংবাদিককে সংবর্ধনা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST