শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা Logo কাপাসিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে কৃষি অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ Logo কাপাসিয়ায় আকস্মিক ঝড়ে সবকিছু লন্ডভন্ড: কৃষকের ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশংকা Logo গাজীপুরায় চুরি-ছিনতাই ও সন্ত্রাস বন্ধে ১০ দফা দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের মতবিনিময়
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

যুদ্ধবিমানে মোদি!

Reporter Name / ৫৮৪ Time View
Update : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩, ৩:৩৯ অপরাহ্ন

যুদ্ধবিমানে দেখা গেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। ভারতীয় প্রযুক্তিতে তৈরি চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান ‘তেজস’ সফর করলেন মোদি। শনিবার (২৫ নভেম্বর) এ সফরকালে ভারতীয় বিমানবাহিনীর এক কর্মকর্তা মোদির সঙ্গে ছিলেন।

যুদ্ধবিমানের একজন পাইলটের যে ইউনিফর্ম থাকে মোদিকেও সেই ইউনিফর্মে দেখা গেছে। তিনি হালকা জলপাই রঙের ‍স্যুটের সঙ্গে মাথায় ব্যালিস্টিক হেলমেট এবং চোখে ইউভি গগলস পড়ে বিমানে ওঠেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে যুদ্ধবিমান ‘তেজসে’ উড়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন মোদি। সেখানে তিনি লিখেছেন, তেজসে সফল যাত্রা করলাম। এই অভিজ্ঞতা আমাকে সমৃদ্ধ করেছে। দেশবাসীর ক্ষমতার প্রতি আমার আস্থা বাড়িয়েছে। এ যাত্রা আমাদের জাতীয় সম্ভাবনা সম্পর্কে নতুন করে গর্ব করার সুযোগ দিয়েছে।

যুদ্ধবিমানে মোদি!

এনডিটিভি জানায়, তেজস একটি মাল্টি-রোল যুদ্ধবিমান। নানা ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম এটি। বর্তমানে ভারতীয় বিমানবাহিনীর রয়েছে ৪০টি ‘তেজস’ যুদ্ধবিমান। দেশটির বিমানবাহিনী ৩৬ হাজার ৪৬৮ কোটি রুপিতে আরও ৮৩টি তেজস কিনবে। এ ছাড়া তেজসের নৌ সংস্করণও রয়েছে।

তেজস মূলত এক ‍সিটের যুদ্ধবিমান হলেও মোদি যে বিমানটিতে ওঠেন সেটি দুই সিটবিশিষ্ট ছিল। অর্থাৎ ফাইটার জেটের দুই আসনবিশিষ্ট নতুন প্রশিক্ষণ সংস্করণে সফর করেন মোদি। এসময় তার সঙ্গে বিমানবাহিনীর এক কর্মকর্তা ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST