রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড Logo মেয়র-কাউন্সিলর বদলেছে, বদলায়নি সড়কের দুর্ভোগ | স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিনের ভোগান্তি Logo লংমার্চ করে যদি গ্যাস বিদ্যুতের সমাধান করা যেত তাহলে আমরাই সবার আগে লংমার্চ করতাম: প্রধানমন্ত্রী Logo গাজীপুরে সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  Logo কাপাসিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম সরকার ইয়াবা ও টাকাসহ গ্রেফতার Logo যশোর শিক্ষা বোর্ডে১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন Logo জামালপুরে আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বরানগর ন-পাড়া দাদাভাই সংঘের খুঁটিপুজো ২২তম বর্ষে পদার্পণ 

Reporter Name / ৩৭৯ Time View
Update : রবিবার, ৮ জুন, ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন

শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা পশ্চিমবঙ্গ:

আজ ৮ ই জুন রবিবার, সকাল দশটায় , শারদ উৎসব ২০২৫, আর এই ২০২৫ শারদ উৎসবের, ২২ তম বর্ষের খুঁটি পুজোর শুভ সূচনা হলো অঞ্জন পালের উদ্যোগে, ন-পাড়া দাদাভাই সংঘে ,এক ঝাঁক তারকাদের উপস্থিতিতে।

উপস্থিত ছিলেন অধ্যাপক ও সাংসদ সৌগত রায়, বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জী, বরানগর পৌরসভার পৌর প্রধান শ্রীমতী অপর্ণা মৌলিক, অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চলচ্চিত্র জগতের অভিনেত্রী শতাব্দী রায়, অপরাজিতা আঢ্য, মেঘনা মিত্র , দেবরাজ চক্রবর্তী, উপস্থিত ছিলেন মধু মহারাজ, অরূপ দাস, পিয়ালী চৌধুরী, পুজো কমিটির কার্যকরী সভাপতি শ্রী বাবলু ঘোষ ,নান্টু নন্দী, অরূপ চ্যাটার্জী, পুজো কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বন্দ, নিতাই ভদ্র ,চঞ্চল সাহা সহ অন্যান্যরা।

সুন্দর একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে, এবারে ২২ তম বর্ষের খুঁটি পুজোর শুভ সূচনায়, সকল অতিথিদের উত্তরীয় ও ব্যাচ পড়িয়ে পুষ্পস্তবক এবং একটি করে চারা গাছ দিয়ে সম্বোর্ধীত করেন।

আজ খুঁটিপুজো উপলক্ষে, ন-পাড়া দাদাভাই সংঘ, তীর্থ ভারতী প্রাইমারী স্কুল ও ফরওয়ার্ড কলোনি, জিএসএফ প্রাইমারি স্কুল, এই দুটি স্কুলকে কম্পিউটার ও ব্যাগ দিয়ে সম্মানিত করে সামাজিক দায়বদ্ধতা পালন করলেন। ন -পাড়া দাদাভাই সংঘ শুধু পুজোয় করেন না ,সারা বছর ধর্মীয় অনুষ্ঠান ছাড়াও সামাজিক কাজে যুক্ত থাকেন।,

তবে ন- পাড়া দাদা ভাই সংঘ বিগত কয়েক বছর দর্শকদের চমক দিয়ে আসছেন, এবং বহু পুরস্কারে ভূষিত হয়েছেন, এবছর উদ্যোক্তা বলেন, দর্শকদের আবার নতুন চমক দিতে চলেছি, আলোকসজ্জা, প্রতিমায় এবং প্যান্ডেলে, তবে দর্শকদের কথা মাথায় রেখেই একটা কথাই বলবো, যেহেতু কবির শুরু হয়েছে, আপনারা ভ্যাকসিন নিয়ে থাকলেও, একটু সতর্ক থাকবেন। আজ আমরা সমস্ত ধর্মের মানুষকে নিয়েই এই খুঁটিপুজোর শুভ সূচনা করলাম এবং সম্প্রীতির বার্তা দিলাম।

এর সাথে সাথে বরানগর অঞ্চলের দুটো ক্লাবকে আমরা আর্থিক সাহায্য করতে পেরে খুশি, যাহারা সামাজিক কাজ করে প্রতিষ্ঠিত হয়েছেন। সর্বদায় মানুষের পাশে রয়েছেন, ন-পাড়া বিবেকানন্দ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এবং ন-পাড়া হাসিখুশি ক্লাব। দুটি ক্লাব সারা বছর সমাজ সংস্কারের কাজ করে থাকেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে অতিথিরা জানান ,‌ ন-পাড়া দাদাভাই সংঘ ৫০ টি ক্লাবকে একত্রিত করে একটু একটু করে এগিয়ে চলেছে, শুধু পূজার মধ্য দিয়ে নয়, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও সামাজিক কাজে মানুষের পাশে সর্বদাই থাকার চেষ্টা করেন, পুজো মানেই ন -পাড়া দাদা ভাই সংঘ , একটা আলাদা চমক তুলে ধরে। আর পূজো কয়েকদিন বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মেতে ওঠেন, টলিউড বলিউড এর অভিনেতা অভিনেত্রীরা ন-পাড়া দাদা ভাই সংঘে উপস্থিত হন।

ন-পাড়া দাদাভাই সংঘের উদ্যোক্তা ও মুখ্য সংগঠক‌ শ্রী অঞ্জন পাল বলেন, প্রথমেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো, যিনি ইউনেস্কো এনে দিয়েছেন, যাহার অনুপ্রেরণায় এবং উদ্যোগে বাঙ্গালীদের বড় উৎসব দুর্গাপূজো অনুষ্ঠিত হয়, এই দুর্গাপুজোকে কেন্দ্র করে কোটি কোটি টাকার ব্যবসা এনে দিয়েছেন, আমাদের পুজো দেখতে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় ,আর এবছরও আমাদের আরো নতুন চমক আসছে।। বিশ্বের বুকে আমরা সমাদৃত হয়েছি, ২০২২ এ সিলিকনের প্রতিমা আমাদেরকে জয় এনে দিয়েছে।, আমাদের প্রতিমা নেতাজী সুভাষচন্দ্র বিমানবন্দরে স্থায়ী ভাবে প্রতিষ্ঠা হচ্ছে।

আমাদের পুজোয়, বিভিন্ন সেলিব্রেটি এসেছেন ও খেলোয়াড় এসেছেন।, দেব, সোহম, প্রসেনজিৎ, সুধা চন্দন, শত্রুঘ্ন সিনহা, শুভশ্রী, জুন মালিয়া, মিমি চক্রবর্তী, বিনোদ কামলী ক্রিকেটার, রিফান পাঠান ক্রিকেটার সহ অন্যান্যরা।
এই বছর বহু টলিউড ও বলিউড অভিনেতা অভিনেত্রীরা আসবেন। আমাদের পুজো শুধু উত্তর কলকাতা ও মধ্য কলকাতায় সীমাবদ্ধ নয়, আমাদের পুজো ভারতবর্ষের বাইরে স্থান পেয়েছে ,, এমনকি ঝাড়খন্ড, বাংলাদেশ ও বিহারের পত্রিকায় আমাদের প্রতিমা ছবি সহ ছাপানো হয়েছে। আমরা তাদের কাছে গর্বিত, আমরা কৃতজ্ঞ সকল দর্শক ও পুজোপ্রেমীদের কাছে। আমরা কৃতজ্ঞ এলাকাবাসীদের কাছে, তাহাদের সহযোগিতা ছাড়া কোন কিছুই সম্ভব নয়। আসুন ধর্ম বর্ণ নির্বিশেষে, পুজোর আনন্দে মেতে উঠুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST