শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা Logo কাপাসিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে কৃষি অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ Logo কাপাসিয়ায় আকস্মিক ঝড়ে সবকিছু লন্ডভন্ড: কৃষকের ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশংকা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

আবার‌ও বিক্ষোভে উত্তাল বাকরের হাট ফাজিল ডিগ্রী মাদ্রাসা

Reporter Name / ৫৯০ Time View
Update : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৩:২৬ অপরাহ্ন

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বাকরের হাট  ফাজিল ডিগ্রী মাদ্রাসার, অধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে আবারো এলাকাবাসী ছাত্র শিক্ষক সকলেই বিক্ষোভে ফেটে পড়েছে।
বিগত ০৩ মাস ধরে প্রিন্সিপাল মাওলানা আঃ রাজ্জাকের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ।
অভিযোগ, উঠেযে প্রিন্সিপাল মহাদয় পকেট কমিটি গঠনের মাধ্যমে, স্বেচ্ছাচারিতা, সজন প্রীতি, নিয়োগ বাণিজ্য, ও প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ, এর বিষয় উল্লেখযোগ্য, এ বিষয়ে গত ৮/৯/২০২৪ ইং তারিখে, ছাত্র-ছাত্রী অভিভাবক ও এলাকাবাসী কর্তৃক, নিজ অফিস অবরুদ্ধ হন অধ্যক্ষ মহোদয় ।
তৎপ্রেক্ষিতে সেনাবাহিনীর সুবিচারের আশ্বস্ততায়, অবরুদ্ধ মুক্ত হন, এবং কুড়িগ্রাম জেলা সেনা ক্যাম্পে অভিযোগ দায়ের করা হয়, যার নম্বর ৮২৫। উক্ত তারিখের পর থেকে অধ্যক্ষ আব্দুর রাজ্জাক সাহেব, তার মেয়ে মোছাঃ মাহবুবা বেগম, (আরবী প্রভাষক) এবং তার ভাগিনা মোঃ শাহ আলম, (লাইব্রেরীয়ান) অদ্যাবধি প্রতিষ্ঠানে অনুপস্থিত রহিয়াছেন।

উক্ত ঘটনার প্রেক্ষিতে উলিপুর উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, ০৩ (তিন) সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে দেন। উক্ত তদন্ত কমিটি তদন্ত কার্য সম্পন্ন করে, তদন্ত প্রতিবেদন অতিরিক্ত জেলা প্রশাসক, (সার্বিক) ও বর্তমানে অত্র প্রতিষ্ঠানের সভাপতি, এডিসি (সার্বিক) উত্তম কুমার রায়, মহোদয়কে প্রেরণ করেন।উল্লেখিত ৩ (তিন) জনের অনুপস্থিতির বিষয়টি উলিপুর উপজেলা নির্বাহী অফিসার, এবং এডিসি উত্তম কুমার রায়, প্রতিষ্ঠানের হাজিরা খাতায় অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করেন।
অভিযোগ তদন্ত করে ০৩জন তদন্ত কমিটি রিপোর্ট টি, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় ঢাকায় প্রেরণ করেছেন।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ভিসি মহোদয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য, এডিসি মহোদয় কে আবারো নির্দেশ দেন ।’ তদন্তের থেকে আরও অধিক তদন্ত চলছে, কালক্ষেপণ হচ্ছে কিন্তু এখনো উক্ত অধ্যক্ষের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি । এমতাবস্থায় দীর্ঘদিন অধ্যক্ষসহ উল্লেখিত তিন শিক্ষক মাদ্রাসায় অনুপস্থিত থাকায় পার্ট দান কার্যক্রম ব্যাহত হচ্ছে ।
সরজমিনে তদন্ত করে দেখা যায়, ছাত্রছাত্রীরা কেউ দাঁড়িয়ে কিংবা মেঝেতে বসে পরীক্ষা দিচ্ছে, বসার মত কোন বেঞ্চ নেই , দীর্ঘ তিন মাস ধরে শিক্ষক বৃন্দ কোন বেতন পাচ্ছে না বলে শিক্ষকরা জানান । শিক্ষকবৃন্দ এলাকাবাসী এবং অভিভাবকগণ বলেন, এডিসি মহোদয়ের কাছে দফায় দফায় বসার পরেও তিন মাস ধরে কোন সমাধান পাচ্ছিনা, আমরা দ্রুত সমাধান চাই ।

এবিষয়ে এডিসি মহোদয়ের কাছে বারবার ফোন দিয়েও কোন সাড়া পাওয়া যায়নি ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST