বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ভায়েকানোর মাঠে পয়েন্ট খোয়াল বার্সেলোনা

Reporter Name / ৫৩৪ Time View
Update : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩, ৩:৪৫ অপরাহ্ন

ঘরের মাঠে শুরুটা ভালো পায় রায়ো ভায়েকানো। বার্সেলোনার বিপক্ষে এগিয়েও যায় দলটি।

লিড ধরে রাখতে চেষ্টা চালিয়ে গেলেও বিরতির পর গিয়ে আর পারেনি। তাদের নিজেদের আত্মঘাতী গোলে সমতায় ফেরে সফরকারীরা।  

 

লা লিগায় আজ রায়ো ভায়েকানোর বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করে বার্সেলোনা। উনাই লোপেসের গোল প্রথমার্ধে এগিয়ে যায় স্বাগতিকরা। শেষদিকে গিয়ে ফ্লোরিয়ানোর আত্মঘাতী গোলে সমতায় ফেরে কাতালানরা।

ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যেতে পারত বার্সেলোনা। ভুল জায়গায় ভায়েকানো ডিফেন্ডার বল হারালে সেটি বক্সে পাঠান পেদ্রি। তবে ঠিকঠাক শট নিতে পারেননি রবের্ত লেভানদোভস্কি। এরপর আরও কয়েকটি আক্রমণ চালায় বার্সা। তবে ভায়েকানো গোলরক্ষক দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকেন।

৩৯তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। লোপেসের করা ফ্রিকিক থেকে বল জালে পাঠানোর চেষ্টায় ব্যর্থ হন ট্রেসো। তবে ফিরতি শটে জাল খুঁজে নিতে ভুল করেননি লোপেস। এগিয়ে যাওয়ার পর রক্ষণে সতর্কতা বাড়ায় ভায়েকানো। যে কারণে বেশ কয়েকটি চেষ্টা চালিয়েও ব্যর্থ হয় বার্সা।

বিরতির পর বেশ কয়েকটি সুযোগ আসলেও কাজে লাগাতে পারেনি বার্সেলোনা। তবে ৮২তম মিনিটে প্রতিপক্ষ ফুটবলারের আত্মঘাতী গোলে সমতায় ফেরে তারা। বক্সে লেভানদোভস্কিকে লক্ষ্য করে বল বাড়ান বালদে। তবে পোলিশ স্ট্রাইকার বল স্পর্শ করার আগেই প্রতিপক্ষ ডিফেন্ডার সেটি নিজেদের জালে পাঠিয়ে দেয়। পরবর্তীতে আর কোনো গোল না হলে সমতায় থেকে মাঠ ছাড়তে হয়ে জাভির শিষ্যদের।

১৪ ম্যাচে ৯ জয় ৪ ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩২। সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে জিরোনা। ১৯ পয়েন্ট নিয়ে ভায়েকানোর অবস্থান ৮ নম্বরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST