শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার Logo কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

চাঁপাইনবাবগঞ্জ মহিলা কলেজে বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতদের স্মরণ

Reporter Name / ২১১ Time View
Update : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১০:৪১ অপরাহ্ন

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ:

বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ এবং আহতদের স্মরণ করল চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ। বুধবার (২৭ নভেম্বর) এ উপলক্ষে কলেজের ক্লাসরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। মূখ্য আলোচক হিসেবে ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শামীম আহমেদ। সূচনা বক্তব্য প্রদান করেন আয়োজক কমিটির আহ্বায়ক ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শবনম মোস্তারী।
অনুষ্ঠানের শুরু হয় পবিত্র কুরআন তিলাওয়া ও গীতাপাঠের মাধ্যমে। বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে শিক্ষার্থীরাও বক্তব্য রাখে। আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইতিহাস বিভাগের প্রভাষক শরিফা রহমান সুইটি এবং হিসাববিজ্ঞানের প্রভাষক মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সফল করার জন্য কলেজের সকল বর্ষের শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST