বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল Logo ঘাটাইলে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ৪০ পিস মাদক ট্যাবলেট Logo কাপাসিয়ায় ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রম কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ৭৪ পিস ইয়াবাসহ চিহ্নিত শীর্ষ মাদক কারবারি জহিরুল গ্রেফতার Logo কালিহাতীর বল্লা ইউনিয়নে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতার জোরালো আহ্বান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

নেত্রকোনায় নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান আটক

Reporter Name / ২৫৩ Time View
Update : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪, ৯:১৯ অপরাহ্ন

সাগর আহমেদ জজ,নেত্রকোনা:

নেত্রকোনার পূর্বধলা উপজেলার ধলামূলাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজুয়ানুর রহমান রনিকে আটক করা হয়েছে। আজ রোববার দুপুরের উপজেলার জারিয়া বাজার এলাকা থেকে থানা-পুলিশ তাকে আটক করে।বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান।

রেজুয়ানুর রহমান ওই উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে জয়লাভ করেন।এলাকার কয়েকজন বাসিন্দা ও থানা-পুলিশ সুত্রে জানা গেছে, আজ রোববার দুপুরে রেজুয়ানুর রহমান জারিয়া এলাকায় অবস্থান করছিলেন। এসময় পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। বিকেল সাড়ে চারটার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি পুলিশ হেফাজতে ছিলেন। এ ব্যাপারে জানতে চাইলে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে নেত্রকোনা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান জানান, চেয়ারম্যান রেজুয়ানুর রহমানের বিরুদ্ধে আজ রোববার দুপুরে নাশকতা ও বিস্ফোরক আইনে একটি মামলা হয়েছে। ওই মামলায় নাম উল্লেখ করা ১১ জন আসামির মধ্যে তিনি ১ নম্বর আসামি। মামলাটির বাদী বাসাটি খণ্ডপপুর এলাকার বাসিন্দা সাদেক মিয়া। মামলায় বাদ উল্লেখ করেন গত ৪ আগস্ট ধলামুলগাঁও ইউনিয়নে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে সংঘবদ্ধ আসামিরা হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে করে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। তিনি আরও জানান, মামলায় চেয়ারম্যানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আগামীকাল সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST