সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কুড়িগ্রাম মাটি ও মানুষের নেতা বলে খ্যাত মোঃ জাফর আলীর কনিষ্ঠ পুত্র হত্যা মামলায় গ্রেফতার

Reporter Name / ২৪৬ Time View
Update : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ৮:৪৬ অপরাহ্ন

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম:

কু‌ড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপ‌তি, সা‌বেক এম‌পি ও জেলা প‌রিষ‌দের সা‌বেক চেয়ারম‌্যান মো. জাফর আলীর ছোট ছে‌লে মোঃ জা‌হেদুল ইসলাম সবুজ‌কে (৩৯) গ্রেফতার ক‌রে‌ছে র‌্যাব। মঙ্গলবার (৩ ডি‌সেম্বর) বিকা‌লে রংপুর শহর থে‌কে তা‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে ব‌লে র‌্যাব-১৩-এর মি‌ডিয়া সেল থে‌কে জানা‌নো হ‌য়ে‌ছে। কু‌ড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম এ ঘটনা নি‌শ্চিত ক‌রে‌ছেন।
গ্রেফতার সবুজ খাদ‌্য বিভা‌গের অধীন খাদ‌্য প‌রিদর্শক প‌দে কর্মরত। ‌এর আগে তি‌নি কু‌ড়িগ্রাম খাদ‌্য বিভা‌গে যুক্ত থাক‌লেও প‌রে দিনাজপুর খাদ‌্য বিভা‌গে বদ‌লি হন। বৈষম‌্যবি‌রোধী ছাত্র-জনতা আন্দোল‌নে কু‌ড়িগ্রা‌মে সংঘ‌ঠিত সংঘ‌র্ষের ঘটনায় নিহত শিক্ষার্থী আশিকুর রহমান হত‌্যা মামলায় এজাহারভুক্ত আসা‌মি তি‌নি। আওয়ামী লীগ সরকার পত‌নের পর থে‌কে তি‌নি আত্ম‌গোপ‌নে ছি‌লেন ব‌লে জা‌নি‌য়ে‌ছে পু‌লিশ।ওসি নাজমুল আলম ব‌লেন, ‘কু‌ড়িগ্রাম সদর থানায় দা‌য়ের হওয়া হত‌্যা মামলায় সবুজ এজারভুক্ত ৬ নম্বর আসা‌মি। রংপুর র‌্যাব-১৩ তা‌কে গ্রেফতার ক‌রে‌ছে। আমা‌দের রিকুইজিশন ছিল। গ্রেফতার আসা‌মিকে আন‌তে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। তা‌কে বুধবার (৪ ডিসেম্বর) আদাল‌তে সোপর্দ করা হ‌বে।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে গত ৪ আগস্ট কুড়িগ্রাম শহরের শাপলা চত্বর এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন আশিকুর রহমান নামে এক শিক্ষার্থী। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।এ ঘটনায় ১০ অক্টোবর রুহুল আমিন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ১০৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫শ থেকে ৬শ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন। ধৃত ঘটনা চলমান হত্যা মামলার অংশ হিসেবে রয়েছে মর্মে কুড়িগ্রাম সদর থানা প্রশাসন সূত্রে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST