শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কিশোরগঞ্জে জলমহালে বিষ প্রয়োগ,ক্ষতি প্রায় আড়াই কোটি টাকা

Reporter Name / ১৯৫ Time View
Update : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ৯:৫৩ অপরাহ্ন

দিলোয়ার হোসেন (মাসুম) কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের করিমগঞ্জ ও নিকলী উপজেলায় একটি সরকারি জলমহালে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে প্রায় আড়াই কোটি টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে।মঙ্গলবার দিবাগত রাতে নিকলী ও করিমগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বানিয়াজান জলমহালে এই ঘটনা ঘটে। জলমহালের পাহারাদার হারুন মিয়া বলেন বুধবার ফজর আযানের আগে দেখি সব মাছ মরে ভেসে উঠেছে তখন আমি মালিক পক্ষ কে খবর দেই।
জলমহালের অংশীদার খোকন মিয়া দৈনিক ঘোষণা জানান,’ফজরের সময় জলমহালের দুই পাহারাদার ফোন করে জানায় সব মাছ মরে পানিতে ভেসে উঠছে। আমরা মালিকপক্ষ গিয়ে দেখি সব মাছ ভেসে পানি সাদা হয়ে গেছে, পানির উপরে শুধু মাছ আর মাছ।হাজার হাজার এলাকাবাসী যে যেমন পেরেছে মাছ ধরে নিয়ে গেছে।
তাদের আরেক অংশীদার জাফর র্মিয়া বলেন আমাদের এক প্রতিপক্ষ 5 লক্ষ টাকা চাঁদা দাবি করছে চাঁদা না দিলে মাছ মেরে ফেলার হুমকি দিয়েছে আমার মনে হয় এই জঘন্য কাজটি তারাই করেছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ইজারা পরিচালক ও সমিতির সাধারণ সম্পাদক বিজয় বর্মণ বলেন, ‘ছনকান্দা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি লিটন বর্মণের নামে জলমহালটি আমরা ভূমি মন্ত্রণালয় হতে ৬ বছরের জন্য লিজ আনি। জলমহালটির আয়তন প্রায় সাড়ে সাত কিলোমিটার। প্রথম চার বছর এর বার্ষিক ইজারা মূল্য প্রায় ২৮ লক্ষ টাকা। ভ্যাটসহ প্রথম বছরের ইজারা মূল্য প্রায় ৩৫ লক্ষ টাকা পরিশোধ করে আমরা মাছ চাষে নামি। জলমহালে রুই, কাতলা, মৃগেল, বোয়াল, কাপ,ও আইল মাছ সহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেছিলাম। গাছের ডালপালা, বাঁশ দিয়ে মাছের জন্য অভয়াশ্রম তৈরি করেছি। সব মিলিয়ে এবার আমাদের প্রায় ৮৫ লাখ টাকা খরচ হয়। ফাল্গুনের শেষের দিকে মাছগুলো বিক্রি করতাম এবং আমাদের ধার দেয়না মিটাতাম, বিষ প্রয়োগের কারণে সব মাছ মরে ভেসে উঠেছে। নিকলী থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানান তিনি। এই বিষয়ে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ উদ্দিন দৈনিক ঘোষণা জানিয়েছেন, খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে অভিযোগ দায়ের করা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST