মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় আন্ত: প্রাথমিক ফুটবল টুর্ণামেন্টে দুর্গাপুর ইউনিয়নে বেগুনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন Logo কৃষিকে এগিয়ে নিতে কেশবপুরে তিনদিনব্যাপী ‘কৃষি মেলা’ শুরু Logo কালিহাতীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত Logo রাণীশংকৈলে নির্মাণাধীন ছাদের শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু Logo সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ Logo ফুটপাত উচ্ছেদে পরিকল্পনার অভাব Logo অবশেষে বাড়ল জ্বালানি তেলের দাম : লিটারে সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি, কার্যকর রোববার থেকে Logo জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান Logo কাপাসিয়ায় একই পরিবারের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৩ জন পিএইচডিধারী
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় জনতার হাতে আটক যুবলীগ সভাপতিকে পুলিশে দিয়েছে

Reporter Name / ৫১৫ Time View
Update : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪, ৬:৪০ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় স্থানীয় যুবলীগ সভাপতিকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। ৭ ডিসেম্বর শনিবার রাত দশটার দিকে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। তাকে উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়নের করা মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার দুপুরে গাজীপুর জেলা আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত যুবলীগ নেতা আব্দুল গাফফার (৪৮) উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নাজাই গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। তিনি দুর্গাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি।

জানা যায়, জাতীয়তাবাদী যুবদল, কাপাসিয়া উপজেলা শাখার সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন গত ১৭ সেপ্টেম্বর বাদী হয়ে (মামলা নং- ২৩) কাপাসিয়া থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করেন। ওই মামলায় সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমিকে প্রধান আসামি করে ৬১ জনের নাম ও অজ্ঞাতনামা আরো ১৫০ জনকে আসামি করা হয়েছে। দূর্গাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল গাফফারকে সেই মামলার অজ্ঞাত আসামী হিসেবে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, গত শনিবার রাতে উপজেলার চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর বাজার থেকে গাফফার নামে ওই যুবলীগ নেতাকে জনতা আটক করে পুলিশকে খবর দেয়। পরে তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়। রোববার দুপুরে ওই যুবলীগ নেতাকে যুবদলের নেতার করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST