বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় দূর্নীতিবিরোধী দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা

Reporter Name / ২২৩ Time View
Update : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ৩:৪৩ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসন ও দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস যথাযথভাবে পালিত হয়েছে। এ উপলক্ষে ৯ ডিসেম্বর সোমবার সকালে আনুষ্ঠানিক ভাবে পতাকা উত্তোলন, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।

উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুফিয়া বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না তাসনীম। সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম শাহীনের পরিচালনায় “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে “দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়” শীর্ষক আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, সহকারী কমিশনার (ভূমি) নুরুল আমিন,থানার তদন্ত কর্মকর্তা মাহমুদুল হাসান,

জেলা জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা মোহাম্মদ শেফাউল হক, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ মাইন উদ্দিন, উপজেলা কৃষি অফিসার সুমন কুমার বসাক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফ উল্লাহ্, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এজাজ মিয়া, উপজেলা শিক্ষা অফিসার রামিতা ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আরিফ সরকার, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসাইন, পূঁজা উদযাপন পরিষদের সভাপতি চিত্তরঞ্জন সাহা, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাহবুবুল আলম মঞ্জু, বিআরডিবি চেয়ারম্যান ও সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু, অধ্যক্ষ বদরুজ্জামান পারভেজ, উপজেলা জামায়াতের আমির ফরহাদ মোল্লা, প্রধান শিক্ষক মোবারক হোসেন প্রধান, অধ্যাপক আলী এরশাদ আজাদ, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুন হুদা লিটন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST