শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার Logo যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

Reporter Name / ২২১ Time View
Update : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৬:৫৭ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে স্মৃতিস্তম্ভে বিভিন্ন শ্রেণিপেশার লোকজন পুষ্পস্তবক অর্পণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ‘তামান্না তাসনীম’ এর সভাপতিত্বে পরিষদ সভাকক্ষে শহিদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে শহিদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরুল আমিন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, থানার অফিসার (ইনচার্জ) তদন্ত মাহমুদুল হাসান, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, গাজীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজগর হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা এম এ গণি, বীর মুক্তিযোদ্ধা বজলুর রশীদ মোল্লা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আতিকুর রহমান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ মাইন উদ্দিন প্রমূখ।
এছাড়া আলোচনা সভায় উপস্থিত ছিলেন কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান সেলিম হোসেন আরজু, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা, টোক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামসুল হক রুকন প্রমুখ।
সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনীমের নেতৃত্বে আনুষ্ঠানিক ভাবে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, থানার ওসি মোঃ কামাল হোসেনের নেতৃত্বে থানা পুলিশ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরার নেতৃত্বে দলীয় নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, আনসার ভিডিপি সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST