শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় গুনি সাংবাদিক সাজ্জাদ হোসেন Logo কাপাসিয়ায় বিএনপি নেতা অপহরণ ও মুক্তিপণ দাবির প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ Logo নেত্রকোনায় জনস্বাস্থ্য ও পুষ্টিমান উন্নয়নে পূর্বধলায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে অফিস সময় মানছেন না অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী Logo খেলার ছলে জলবায়ু শিক্ষা: উলিপুরে শিশু-তরুণদের ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ Logo প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ Logo সাবেক সফল কমিশনার আবুল কালাম আজাদ আর নেই
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সরিষাবাড়ীতে জামায়াতে ইসলামীর বিজয় দিবস উপলক্ষে বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

Reporter Name / ১৭৫ Time View
Update : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৭:২৭ অপরাহ্ন

লিমন মিয়া সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ীতে আজ সোমবার (১৬ ডিসেম্বর) উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে বিশাল বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সকালে পৌরসভার ঐতিহাসিক গণময়দান থেকে শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রা ও মোটরসাইকেল শোডাউন শিমলা বাজারসহ পৌরসভার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এরপর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। পরে আরামনগর বাজার জি.কে প্লাজার সামনে সমাবেশের আয়োজন করা হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইঞ্জিনিয়ার মাসুদ রানা দুলালের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আউয়াল। সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা জামাতের সেক্রেটারি মনির হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নুরুল হক জামালী, কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আছিমুল ইসলাম, উপজেলা জামায়াতের শুরা সদস্য প্রভাষক শামীম হোসাইন সোহেল, পৌর আমির ডা. গোলাম রব্বানী, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি খালেদ সাইফুল্লাহ সাঈম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আখতারুজ্জামান সোহাগ, এবং উপজেলা (উত্তর) ছাত্রশিবিরের সভাপতি আরিফুল ইসলাম।

বিজয় দিবসের এ আয়োজনে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST