শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মাধবপুরের কালিকাপুর-নোয়াগাঁও সমাজকল্যাণ যুব সংগঠনের উদ্যোগে মাদকমুক্ত সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু Logo চাঁনশিকারী সীমান্তে বিজিবি’র সফল অভিযান ৩ চোরাকারবারি আটক, ১২৪ বোতল মাদক ও ইজিবাইক জব্দ Logo কাপাসিয়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু Logo সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করল বিএসএফ Logo চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ Logo সিলেট-চারখাই- শেওলা স্থলবন্দর চার লেন মহাসড়ক প্রকল্পের ব্যয় কমেছে প্রায় ৬০০ কোটি টাকা Logo কাপাসিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম সাহাদাত বার্ষিকী পালিত Logo কাপাসিয়ায় পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগে সাড়ে তিনশো মুরগী হত্যা Logo চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন স্কুলে মাদকবিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

মানিকগঞ্জে গণ অধিকার পরিষদের সভাপতি হাসান ও সাধারণ সম্পাদক মমিনুর

Reporter Name / ২১১ Time View
Update : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৪:২৩ অপরাহ্ন

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

গনতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয়স্বার্থ প্রতিষ্ঠার লক্ষ্যে মানিকগঞ্জ গণ অধিকার পরিষদের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর ) রাতে সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খাঁন স্বাক্ষরিত এক প্রেস বিঞ্জপ্তির মাধ্যমে আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। আগামী ১ বছরের  জন্য গঠিত এ কমিটিতে হাসান আলী  সভাপতি  ও মমিনুর রহমান কে সাধারন সম্পাদক করে  ৫০ সদস্য বিশিষ্ট  আংশিক  কমিটির ঘোষণা করেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি। ৫০ সদস্যবিশিষ্ট কমিটির অন্যরা হলেন সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহীম , দপ্তর সম্পাদক রবিউল ইসলাম , অর্থ সম্পাদক ইমরান হোসাইন এবং প্রচার সম্পাদক আরিফুল রহমান।

এ বিষয়ে মানিকগঞ্জ গণ অধিকার পরিষদের  সভাপতি হাসান আলী বলেন, আজকে এক বছরের জন্য মানিকগঞ্জ গণ অধিকার পরিষদের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়াও দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে নির্দেশনা প্রদান করা হয়েছে।

জেলা গণ অধিকার পরিষদের সাধারন সম্পাদক মমিনুর রহমান বলেন, মানিকগঞ্জ জেলাকে গণ অধিকার পরিষদের ঘাঁটি হিসেবে রূপান্তরিত করতে যা কিছু প্রয়োজন, তৃণমূলের সব নেতাকর্মীকে নিয়ে তা করে যাবো। আমরা মানুষের জন্য কাজ করতে চাই।আমরা‘কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী সকল প্রোগ্রাম মানিকগঞ্জে সফল করব ইনশাল্লাহ।

গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক (নুর) জানান, মানিকগঞ্জ জেলা গণঅধিকার পরিষদ, ‘শাখার আংশিক কমিটি আগামী ১ (এক) বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। সুদক্ষ নেতৃত্বে মানিকগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের শক্তিশালী ঘাঁটিতে পরিণত হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করছেন। সেই সাথে নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

উল্লেখ্য, কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সহ-সভাপতি মো. রুহুল আমিন, মোঃ রাসেল মাহমুদ, মোহাম্মদ ইলিয়াস হোসেন, মো. তারেকুর রহমান,শেখ শামসুল হক,আমিনুর রহমান,মিজানুর রহমান মোল্লা,আশরাফ উদ্দিন, মোঃ সোহেল রানা,মো.মোজাম্মেল হোসেন মোল্লা,ইঞ্জি আনিসুর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক হলেন, এড. সৈকত মাহমুদ, সাইদুল মোল্লা, রজ্জব আলী, শাহেদ শিকদার,ইঞ্জি মামুন শেক, মোঃ সোহেল রানা,মো. মুসা , বিন ইউসুফ, এরশাদ আলী। সহ-সাংগঠনিক সম্পাদক হলেন, ময়না আক্তার,মিজানুর রহমান সিনহা, মো. রানা,লুৎফর রহমান, ফারুক হোসেন,স্বপন আহমেদ, মাওলানা আব্দুর রহমান,করিম দেওয়ান, আতাউর রহমান। দপ্তর সম্পাদক মো. রবিউল ইসলাম,সহ-দপ্তর সম্পাদক মাসুদ রানা। প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফুর রহমান, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সুফিয়া আক্তার। নারী ও শিশু বিষয়ক সম্পাদক লাবনী আক্তার, সহ-নারী ও শিশু বিষয়ক সম্পাদক সুফিয়া আক্তার সাথী। ক্রীড়া বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাজীব সরকার।সদস্য, হাবিবুর রহমান, আব্দুর রউফ, মাসুদ রানা, সাইফুজ্জামান, আলামিন,ডাবলু মিয়া,রুবেল,জাকির হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST