মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় আন্ত: প্রাথমিক ফুটবল টুর্ণামেন্টে দুর্গাপুর ইউনিয়নে বেগুনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন Logo কৃষিকে এগিয়ে নিতে কেশবপুরে তিনদিনব্যাপী ‘কৃষি মেলা’ শুরু Logo কালিহাতীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত Logo রাণীশংকৈলে নির্মাণাধীন ছাদের শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু Logo সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ Logo ফুটপাত উচ্ছেদে পরিকল্পনার অভাব Logo অবশেষে বাড়ল জ্বালানি তেলের দাম : লিটারে সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি, কার্যকর রোববার থেকে Logo জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান Logo কাপাসিয়ায় একই পরিবারের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৩ জন পিএইচডিধারী
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ইজতেমা ময়দানে ৩ মুসল্লী নিহতের ঘটনা মামলায় মুয়াজ বিন নূর ৩ দিনের রিমান্ডে

Reporter Name / ১৯১ Time View
Update : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৪:২৮ অপরাহ্ন

এ এইচ সবুজ (নিজস্ব প্রতিবেদক):

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে গত ১৮ ডিসেম্বর রাতে বিবাদমান দুপক্ষের হামলা-সংঘর্ষে তিন মুসল্লি নিহতের ঘটনায় গ্রেপ্তার সাদপন্থীদের মুখপাত্র মুয়াজ বিন নূরের (৪০) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (২২ ডিসেম্বর) সকালে গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আলমগীর আল মামুন শুনানি শেষে তার রিমান্ড মঞ্জুর করেন।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্তকারী কর্মকর্তা ইস্কান্দার হাবিবুর রহমান এই তথ্য জানিয়েছেন।

এর আগে সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মুয়াজ বিন নূরকে আদালতে হাজির করে। এ সময় পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়।

নূর ঢাকার উত্তরা ৭ নম্বর সেক্টরের নূর মোহাম্মদের ছেলে। তিনি সাদপন্থীদের মুখপাত্র হিসেবে পরিচিত এবং জুবায়ের পন্থীদের করা হত্যা মামলার ৫ নম্বর আসামি। গত শুক্রবার ভোরে পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, টঙ্গীর ইজতেমা মাঠে তিন খুনের ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। মামলার ৫ নম্বর আসামি মুয়াজ বিন নূরকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়।

শুক্রবার তাকে আদালতে হাজির করা হলে শনিবার রিমান্ড শুনানির দিন ধার্য করেছিলেন আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST