সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গীতে আলোকিত মানুষ গড়ার লক্ষে করণীয় শীর্ষক আলোচনা সভা

Reporter Name / ২৭৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২:৫৬ অপরাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার:

হজরত আলী মেমোরিয়াল একাডেমি এন্ড কলেজের উদ্যোগে আলোকিত মানুষ গড়ার লক্ষে করণীয় কী? শীর্ষক আলোচনা সভা, কাওয়ালী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায়  হজরত আলী মেমোরিয়াল একাডেমি এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

হজরত আলী মেমোরিয়াল একাডেমি এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ নেকবার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন হজরত আলী মেমোরিয়াল একাডেমি এন্ড কলেজের অধ্যক্ষ মোবারক করিম।

আলোকিত মানুষ গড়ার লক্ষে করণীয় কী? শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আলোকিত মানুষের প্রথম পরিচয় হচ্ছে তারা কথা বলে কম। এই পৃথিবীতে সর্ব নিকৃষ্ট প্রানী হচ্ছে মানুষ ও সর্বশ্রেষ্ট প্রাণী ও হচ্ছে মানুষ এই কথাটা আমার বানানো কোনো কথা নয়। পবিত্র কোরআনে এটি বর্ণীত হয়েছে আপনারা জানেন এই পৃথিবীতে যত বিজ্ঞানী হয়েছে এই কোরআনকে রিসার্চ করেই হয়েছে। শয়তানের যত গুনাবলী, ফেরেস্তার যত গুণাবলি তা মানুষের মধ্যে দেওয়া আছে। আল্লাহ মানুষকে বিবেক বুদ্ধি দিয়েছেন ভাল মন্দ বুঝার ক্ষমতা দিয়েছেন যা অন্য কোন প্রানীর মধ্যে সেই ক্ষমতা দেননি । এসময় কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করে বলেন নুর/আলো/জ্যোতি আল্লাহর এমন এক নিয়ামত, যার মাধ্যমে নবী-রাসুল ও আল্লাহর একনিষ্ঠ বান্দারা আল্লাহর নির্দেশে মানুষকে ভ্রষ্টতার পথ থেকে আলোর পথে পরিচালিত করেছেন। পবিত্র কোরআনে এসেছে, যারা বিশ্বাস স্থাপন করে, আল্লাহ তাদের অভিভাবক। তিনি তাদের অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন।

আলোকিত মানুষ হতে হলে আলোকিত মানুষের, বিশেষ করে সর্ব শ্রেষ্ঠ মানব হযরত মোহাম্মদ (সঃ) এর জীবনী থেকে ও অন্যান্য মনীষাদের জীবনী থেকে শিক্ষা নিতে হবে। আলোকিত মানুষ হতে হলে আপনাকে জানতে হবে ভালো-মন্দ সম্পর্কে, ন্যায়-অন্যায় সম্পর্কে, করণীয়-বর্জনীয় সম্পর্কে। নৈতিকতার কষ্টিপাথরে যাচাই করে নিতে হবে প্রতিটি কথা ও কাজকে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেঁনেসা সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি সোলাইমান হুসাইন, হজরত আলী মেমোরিয়াল একাডেমি এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল মাহমুদুল হাসান শামীমের উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন ফাস্ট এসিস্ট্যান্ট ইসলামী ব্যাংক চৌরাস্তা শাখার সহ-সভাপতি মামুনুর রশিদ, ইমরান হোসেন,  শওকত ট্রেডিং কর্পোরেশন এর চেয়ারম্যান শওকত হোসেন মিরাজ, তারুণ্যের স্বদেশ পরিষদের আহ্বায়ক আসিফ হাসান ইয়াকুব, ফয়েজ আলী ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST