সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

Reporter Name / ২৮২ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ৯:৪০ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরে বেপরোয়া গতির মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কাপাসিয়া-ঢাকা সড়কে মোটরসাইকেল চালক এসএসসি পরীক্ষার্থী সায়েম (১৮) দূর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়।

জানা যায়, কাপাসিয়া-ঢাকা সড়কে মোটরসাইকেল (ঢাকা মেট্রো -ল- ৫৬-২৬৫১) যোগে সায়েম ও সাজিদ নামে দুই বন্ধু রাজেন্দ্রপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কাপাসিয়া দারুল উলুম এতিমখানা মাদরাসা সংলগ্ন বেপরোয়া গতিতে একটি আম গাছের সাথে ধাক্কা লেগে সড়কের দক্ষিণ পাশে ছিটকে পড়ে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে সদর ইউনিয়নের কাপাসিয়া মধ্যপাড়ার সাইফুল ইসলামের পুত্র। এসময় শ্রীপুরের নারায়ণপুর গ্রামের সুরুজ মিয়ার পুত্র অপর আরোহী তার বন্ধু সাজিদ (১৮) গুরুতর আহত হয়। আশংকা জনক অবস্থায় তাকে গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
কাপাসিয়া থানার (ওসি) তদন্ত মাহমুদুল হাসান বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত সায়েমের পিতার আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST