সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬” সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে Logo কাপাসিয়ায় শিশু ধর্ষণ চেষ্টাকারী জামায়াত নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন Logo চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান Logo রানীশংকৈলে পূর্ব শত্রুতার জের ধরে পটল ক্ষেতের ৪০০ গাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা, থানায় অভিযোগ Logo মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের আহ্বান Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার Logo কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে সমন্বয় সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৫৩ Time View
Update : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫, ৭:৫৬ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম -২০২৫ উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না তাসনীম এর সভাপতিত্বে এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা তামান্না রশিদের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা প্রকৌশলী মাইনউদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, পুলিশ উপ-পরিদর্শক আমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ সরকার, কাপাসিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হুমায়ূন কবির, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এজাজ মিয়া, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হাসান, তথ্য সংগ্রহকারী মাহমুদুল হাসান, সাংবাদিক নুরুল আমিন সিকদার প্রমুখ।

আগামী বুধবার (০৫ ফেব্রুয়ারি ) থেকে শুরু রেজিস্ট্রেশন বায়োমেট্রিক ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি চলবে আগামী (২৫ ফেব্রুয়ারি) পর্যন্ত। এর মধ্যে ২৬, ২৭ ও ২৮ এই তিনদিন রিজার্ভ ভোটারদের রেজিস্ট্রেশন বায়োমেট্রিক ছবি তোলা হবে। এ-সময় সভাপতির বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না তাসনীম বলেন, ভোটার তালিকা হালনাগাদ করতে সকল শ্রেণিপেশার মানুষের সহযোগীতা প্রয়োজন। বাড়ি বাড়ি গিয়ে যারা তথ্য সংগ্রহ করবে তাদেরকে সঠিক তথ্য দিতে সহায়তা করতে হবে।রোহিঙ্গা ও ভারতীয়রা যাতে কোনোভাবে ভোটার হতে না পারে, সেই দিকে বিশেষ নজর রাখতে হবে। পাশাপাশি স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতারা আন্তরিক হলে কোনো রোহিঙ্গা ও ভারতীয়রা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবে না। একাধিক স্থানে ভোটার হওয়া যাবেনা। এই তালিকা সঠিকভাবে সম্পাদন হলে একটি বৈষম্যহীন সমাজ গঠনে সহায়ক হবে। সঠিক এবং নির্ভেজাল ভোটার তালিকাই নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST