শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার Logo যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

গাইবান্ধায় ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

Reporter Name / ১৮৭ Time View
Update : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫, ২:৩২ অপরাহ্ন

গাইবান্ধা প্রতিনিধিঃ

মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ-এই স্লোগানে গাইবান্ধায় ইসলামী ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে ৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার পৌর শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। স্থানীয় দারুল আমান ট্রাস্ট থেকে বিশাল র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর পার্কের শহীদ মিনার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি ফেরদৌস সরকার রুম্মানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ছাত্রশিবির কেন্দ্রীয় প্রকাশনা বিভাগের সহকারী সম্পাদক ওমর সানি, জেলা অফিস সম্পাদক ইউসুফ আলী, অর্থ সম্পাদক ফাহিম মন্ডল, সাহিত্য সম্পাদক মিজানুর রহমান, গাইবান্ধা সরকারি কলেজ শাখা সভাপতি মো. জাহিদুল ইসলাম, কলেজ শাখার কার্যক্রম সম্পাদক আরিফুল ইসলাম, শহর সভাপতি হুমায়ুন ফারহান সাদিকসহ অন্যান্যরা।

এসময় বক্তারা বলেন, সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে ইসলামের মহান জীবন বিধান প্রতিষ্ঠা করা গেলে মানুষের কল্যাণ হবে। ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা সততা ও তাদের মানবিক গুণাবলী দিয়ে মানুষের পাশে ইস্পাত দৃঢ় ঐক্যে দাঁড়াবে। এছাড়াও তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ছাত্রশিবিরের করণীয় সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST