শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার Logo যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়া ধরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

Reporter Name / ১৬৯ Time View
Update : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫, ৬:৪৩ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর):

গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী “ধরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে” বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ১২ ফেব্রুয়ারি বুধবার দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

বিদ্যালয়ের দাতা সদস্য ও সাবেক সভাপতি মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ। এর আগে প্রধান অতিথি বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হলে অপেক্ষেয়মান ছোট্ট সোনামনিরা ফুল ছিটিয়ে তাঁকে শুভেচ্ছা জানান। এছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীরা আমন্ত্রিত অতিথিদের সম্মাননা ব্যাজ পড়িয়ে বরণ করে নেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিকুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর জজ কোর্টের জিপি ও জেলা বিএনপি নেতা আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ সোলাইমান দর্জি। প্রধান মেহমান ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মনির হোসেন, বীর মুক্তিযোদ্ধা এম এ গণি, সেবাঘরের সভাপতি ক্যাপ্টেন মোঃ বেলায়েত হোসেন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোড়ল, সাধারণ সম্পাদক সোলায়মান মোড়ল, যুবদল নেতা মামুনুর রশিদ, মনির হোসেন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা প্রমুখ।

উদ্বোধনী দিনের আনুষ্ঠানিকতায় পিটিএ কমিটির সভাপতি মোঃ আব্দুল বাতেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের উপ আঞ্চলিক প্রকৌশলী মোঃ ইলিয়াস কাঞ্চন, মেট্রো রেল, বিমানবন্দর ও যমুনা রেল সেতু প্রজেক্টের পরিবেশবিদ মোঃ আতিকুর রহমান, শিক্ষক প্রতিনিধি আফসানা খানম, বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ ওয়াদুদ খান, মোঃ মামুন সিকদার, মোঃ সাকিব খান প্রমুখ।

হাজী আব্দুল আউয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ বেলায়েত হোসেন খান ও যুবদল নেতা আশরাফুল আলমের পরিচালনায় বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে আমন্ত্রিত অতিথিরা প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিকালে সাংস্কৃতিক প্রতিযোগিতায় শিক্ষার্থী- শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক দর্শকের সমাগম হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST