শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

Reporter Name / ১৬৩ Time View
Update : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫, ৮:০৬ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে অমর একুশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শুক্রবার একুশের প্রথম প্রহরে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকালে পরিষদ সভাকক্ষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না তাসনীম এর সভাপতিত্বে এবং উপজেলা সহকারী শিক্ষা অফিসার এস এম ফাতেমার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মোঃ নূরুল আমিন, জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা নায়েবে আমির মাওলানা মোহাম্মদ শেফাউল হক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আতিকুর রহমান, থানার সাব ইন্সপেক্টর মোঃ আমিনুল হক, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল আরিফ সরকার, সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার ফকির, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাহমুদুল হাসান, হরিমঞ্জুরী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা প্রমুখ।

এর আগে প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না তাসনীম এর নেতৃত্বে প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ প্রশাসন, অফিসার্স ক্লাব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরার নেতৃত্বে বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল ও সহযোগী সংগঠন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেনের নেতৃত্বে সাংবাদিক নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কাপাসিয়া শাখা, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কাপাসিয়া ডিগ্রি কলেজ, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, হরিমঞ্জুরী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কাপাসিয়া পল্লী বিদ্যুৎ, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতি, সাব রেজিস্ট্রারের কার্যালয়, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কাপাসিয়া শাখা, পিকেএসএফ’র বাসা ফাউন্ডেশন, কাপাসিয়া নির্মাণ শ্রমিক ইউনিয়ন, গাজীপুর আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, কাপাসিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, কাপাসিয়া মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি, কাপাসিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, দূর্গাপুর ইউনিয়ন বিএনপি, চাঁদপুর ইউনিয়ন বিএনপি, সনমানিয়া ইউনিয়ন বিএনপি, রাউৎকোনা ৫ নং ওয়ার্ড বিএনপি প্রমুখ।

এছাড়া যাদের আত্মত্যাগের বিনিময়ে জাতী মাতৃভাষা পেলো তাদের রুহের মাগফিরাত কামনা করে উপজেলা কমপ্লেক্স জামে মসজিদ এবং কাপাসিয়া মডেল মসজিদে মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST