রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা Logo যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা Logo বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার Logo যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সাইকেলে ৬৪ জেলা ভ্রমণ সম্পন্ন করায় কাপাসিয়ায় খলিলকে সংবর্ধনা

Reporter Name / ১৭৩ Time View
Update : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫, ৮:০০ অপরাহ্ন

এ এইচ সবুজ, গাজীপুর:

‘গন্তব্য যেখানেই হোক, সাইকেল-ই-সেরা সঙ্গী’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাইকেল চালিয়ে বাংলাদেশের ৬৪ জেলায় ভ্রমণ করতে গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরের তাজউদ্দিন আহমদ চত্বর থেকে যাত্রা শুরু করেছিলেন মো: খলিল হোসেন (২৬) নামের অনার্স শেষ করা এক শিক্ষার্থী।

খলিল গত ১২ জানুয়ারি ভ্রমণ শুরু করে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত দীর্ঘ আটত্রিশ দিনে ৬৪ জেলা ভ্রমণ সম্পন্ন করেছেন।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুরের কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে উপজেলার সবচেয়ে বড় স্বেচ্ছাসেবী সংগঠন ফরাজী ফ্যামিলি ফাউন্ডেশনের পক্ষ থেকে।

‘শিক্ষা,ক্রীড়া এবং সেবা দিয়ে গড়ে তুলবো আমাদের সমাজ’ এই শ্লোগানে এগিয়ে চলা কাপাসিয়ার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন “ফরাজী ফ্যামিলি ফাউন্ডেশন” তার এ ভ্রমণে সহযোগিতায় এগিয়ে এসেছে।

এর আগে দুপুরের দিকে খিরাটি এ কে উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ২০ জন সাইক্লিস্ট খলিলের সফরসঙ্গী হিসেবে যোগদান করে কাপাসিয়া উপজেলা পরিষদ চত্বরে এসে যাত্রা শেষ করেন। এসময় গাজীপুর ও নরসিংদী জেলার বিভিন্ন স্থান থেকে আসা সাইকেল রাইডাররা খলিলের সঙ্গে ছিলেন।

ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরাজী ফ্যামিলি ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির ফরাজী, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টাইগার ফ্যান খ্যাত শোয়েব আলী, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান হোসেন শিশির এবং ফরাজী ফ্যামিলি ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

‘শিক্ষা,ক্রীড়া এবং সেবা দিয়ে গড়ে তুলবো আমাদের সমাজ’ এই শ্লোগানে এগিয়ে চলা কাপাসিয়ার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন “ফরাজী ফ্যামিলি ফাউন্ডেশন” তার এ ভ্রমণে সহযোগিতায় এগিয়ে এসেছে।

উল্লেখ্য: সাইকেল দিয়ে দেশের ৬৪ জেলা ভ্রমণ করা খলিলের বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলার কড়িহাতা ইউনিয়নের রামপুর গ্রামে। মোঃ আবুল হোসেন- মাজেদা বেগম দম্পতির চার সন্তানের মধ্যে খলিল তৃতীয়।

৬৪ জেলা ভ্রমণের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে মোঃ খলিল হোসেন বলেন, চিন্তাটা প্রথমে মাথায় আসে সোস্যাল মিডিয়ায় যখন দেখি অনেক মানুষ দেশ- বিদেশে ভ্রমণ করে বিভিন্ন মাধ্যমে। আমিও না হয় সাইকেল চালিয়ে পুরো দেশ ঘুরলাম। সেই চিন্তা থেকেই বেরিয়ে পড়া। সাইক্লিং আমার ভীষণ পছন্দের। দেশের বিভিন্ন স্থানের প্রকৃতিকে খুব কাছ থেকে দেখা এবং উপভোগ করা যায়।

পড়ালেখার পাশাপাশি নিজের দেশটাকে ঘুরে দেখা ইচ্ছা এবং তরুণ প্রজন্মকে জানাতে চাই, নিজের দেশের নাগরিক হয়ে একবার হলেও দেশটিকে ঘুরে দেখা দরকার। হোক সাইকেল চালিয়ে বা গাড়িতে করে না হয় পায়ে হেঁটে।

এ বিষয়ে ফরাজী ফ্যামিলি ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির ফরাজী জানান, আমাদের ফাউন্ডেশনের শ্লোগাণের সাথে মিল রেখে সমাজের অসহায়, দরিদ্র ও মেধাবী তরুণ-তরুণীদের নিয়ে কাজ করতে চাই। এছাড়াও ছেলে-মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে মাদকের ভয়াল থাবা থেকে তাদের দুরে রাখতে চাই। এছাড়াও সকলের সহযোগিতায় আমরা এগিয়ে যেতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST