রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ নেতা বেলায়েত প্রধান গ্রেফতার Logo কমলনগরে টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা Logo সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে Logo কাপাসিয়ায় গোয়াল ঘরে আগুন পুড়ে ছাই কৃষকের স্বপ্ন Logo টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা Logo যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা Logo বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ 

Reporter Name / ১৬৪ Time View
Update : শনিবার, ২২ মার্চ, ২০২৫, ১:০৪ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন,কাপাসিয়া (গাজীপুর):
চলতি অর্থ বছরের পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ ও অতিদরিদ্র ব্যক্তি পরিবারকে ভিজিএফ খাদ্যশস্য সহায়তা প্রকল্পের আওতায় বিনামূল্যে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ২২ মার্চ শনিবার সকালে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে বিভিন্ন ওয়ার্ডের তালিকাভুক্তদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে ১, ৪ ও ৭ নং ওয়ার্ডের হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, ট্যাগ অফিসার উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ মোখলেছুর রহমান খান, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আহম্মদ আলী সরকার, বিএনপি নেতা কানন, বাচ্চু, যুবদল নেতা মোহাম্মদ নূরুজ্জামান, ইউপি সদস্য আফজাল হোসেন সৈয়দ, কানিজ ফাতেমা রুহিতা, মেহেদী হাসান প্রমুখ।
স্থানীয় সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আওতায় এবছর কাপাসিয়া উপজেলার ১১ টি ইউনিয়নে একযোগে ১১০.৭৭০ মেট্রিক টন চাল প্রদান করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম এর নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট ট্যাগ অফিসারদের তত্ত্বাবধানে ইতিমধ্যে বিভিন্ন ইউনিয়ন চাল বিতরণ শুরু হয়েছে। বরাদ্দ অনুযায়ী কাপাসিয়া সদর ইউনিয়নের ১৪.৫৮০ কেজি চালের বিপরীতে ১০ কেজি করে ১ হাজার ৪শত ৫৮ জন নারী-পুরুষদের মাঝে চাল বিতরণ করা হবে। রোববার কাপাসিয়া সদর ইউনিয়নের ২, ৫ ও ৮ নং ওয়ার্ড এবং সোমবার ৩, ৬, ৯ নং ওয়ার্ডের তালিকাভুক্তদের মাঝে চাল বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST