বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী Logo সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় ৪’শ পিস ইয়াবাবড়িসহ মাদক কারবারি গ্রেফতার

Reporter Name / ৬২৫ Time View
Update : রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় ৪’শ পিস ইয়াবাবড়িসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ২৩ মার্চ রোববার সকালে অভিযান চালিয়ে মাদক কারবারি মো. আমির হোসেনকে (৩২) গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কামড়া মাশক এলাকার রমিজ উদ্দিনের পুত্র। সে দীর্ঘদিন যাবত এলাকার যুব ও তরুণদের মাঝে বিভিন্ন মাদকদ্রব্য সরবরাহ করেছে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক পিপিএম।
তিনি জানান, গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দুর্গাপুরের কামড়া মাশক এলাকায় অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই টিম সকাল ৮টার দিকে উল্লেখিত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। এসময় আসামি মো. আমির হোসেনকে আটক করে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৪’শ পিস ইয়াবাবড়ি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কাপাসিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST