বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও বীরদের সম্মাননা প্রদান Logo চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠিত Logo রাণীশংকৈল বন্য প্রাণীর আক্রমণে দশজন আহত এলাকাবাসী আতঙ্কগ্রস্ত  Logo জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ১৪০ কোটি টাকার প্রকল্পের পরও জলাবদ্ধতা, ৭ দফা দাবিতে ভবদহবাসীর গণঅবস্থান Logo কালিহাতী থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ দুইজনের বিরুদ্ধে মাদক মামলা Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬” সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে Logo কাপাসিয়ায় শিশু ধর্ষণ চেষ্টাকারী জামায়াত নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন Logo চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

মাটিরাঙ্গায় জেলা পরিষদ চেয়ারম্যান এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ১৩৯ Time View
Update : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ১:১৫ অপরাহ্ন

সাইফুল ইসলাম (রামগড়) খাগড়াছড়িঃ

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বলেছেন, এতিম শিশুদের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। গতকাল বিকেলে মাটিরাঙ্গার নতুন পাড়া এতিমখানায় শিক্ষার্থীদের সঙ্গে ইফতারের পূর্বে আয়োজিত এক আলোচনায় তিনি এ কথা বলেন।

নতুন পাড়া কারিমিয়া ক্বেরাতুল কুরআন মাদরাসার সভাপতি আবু আহমেদ মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য প্রফেসর আবদুল লতিফ, প্রফেসর প্রশান্ত কুমার ত্রিপুরা ও মোহাম্মদ শহীদুল ইসলাম সুমন।

প্রধান অতিথির বক্তব্যে জিরুনা ত্রিপুরা বলেন, “দেশের অনেক শিশু অনাদরে-অবহেলায় বড় হচ্ছে। আমাদের সমাজের মাদরাসাগুলো অনেক এতিম ও অসহায় শিশুদের শিক্ষার দায়িত্ব নিয়েছে, যা অত্যন্ত প্রশংসনীয়। এসব শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় যারা নিয়োজিত, আমি তাদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই। এতিম শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। খাগড়াছড়ি জেলা পরিষদ সবসময় এ ধরনের প্রতিষ্ঠানগুলোর পাশে থাকবে, ইনশাআল্লাহ।”

মাদরাসার সেক্রেটারি আবদুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে আরও বক্তব্য দেন জেলা পরিষদের সদস্য মোহাম্মদ শহিদুল ইসলাম সুমন ও প্রফেসর আবদুল লতিফ। অনুষ্ঠানে মাদরাসা পরিচালনা কমিটির সদস্য আল মামুন, মাটিরাঙ্গা পৌরসভার কর্মকর্তা জহিরুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ইফতারের আগে জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা নির্মাণাধীন মাদরাসা ভবন পরিদর্শন করেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST