বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জের হাটাব চাঁদের টেক গ্রামের হাবিবার বিরুদ্ধে আদালতের হাজিরার নির্দেশ Logo কেন্দ্রীয় নির্দেশে টঙ্গী পশ্চিম থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক হিসেবে পুনর্বহাল খোকন মিয়া Logo চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo তালিমুল কুরয়ান কালমেঘ জান্নাতবাগ মাদ্রাসায় ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত Logo কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়কের বাড়িতে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলা Logo চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও বীরদের সম্মাননা প্রদান Logo চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠিত Logo রাণীশংকৈল বন্য প্রাণীর আক্রমণে দশজন আহত এলাকাবাসী আতঙ্কগ্রস্ত  Logo জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় বৃদ্ধাশ্রমে ছাত্র শিবিরের অনন্য ইফতার আয়োজন

Reporter Name / ১৭৫ Time View
Update : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ১:২০ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলার উত্তর সীমান্তবর্তী টোক ইউনিয়নে বেসরকারিভাবে গড়ে উঠা ‘আব্দুল আলী সেবাশ্রমে’ অসহায় বৃদ্ধ মানুষদের নিয়ে এক অনন্য ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গাজীপুর জেলা শাখা।

২৪ মার্চ সোমবার ছাত্র শিবির আয়োজিত এ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন গাজীপুর -৪ ( কাপাসিয়া) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রাথী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ সালাউদ্দিন আইউবী, ছাত্র শিবিরের গাজীপুর জেলা শাখার সভাপতি ইয়াছিন আরাফাত, সেক্রেটারি ইসমাঈল পাঠান, কাপাসিয়া উপজেলার সভাপতি মারুফ কামাল, সেক্রেটারি রাকিব হাসান।
আব্দুল আলী সেবাশ্রমের সকল বৃদ্ধ ও অসহায় মানুষের মাঝে শিবির মানসম্মত ইফতার সামগ্রী বিতরণ করে। নেতৃবৃন্দ তাদের সাথে দীর্ঘ সময় কাটায়, জীবনের অপ্রকাশিত গল্প শোনে। পরে বৃদ্ধ ও অসহায় মানুষদের সাথে নিয়ে দোয়া ও ইফতার করেন।
এ ব্যাপারে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইউবী নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, “বয়সের ভারে নুয়ে পড়া প্রায় শতবর্ষী মানুষগুলো পরিবারের সদস্যদের ছাড়া এখানে বছরের পর বছর কাটিয়ে দিচ্ছে। এই মানুষগুলোর প্রত্যেকের এই বৃদ্ধাশ্রমে আসার পেছনে রয়েছে নির্মম হাজারো গল্প। প্রতিটি গল্প যে কারো অন্তরকে বিগলিত করবে, জীবনের সেই নির্মম বাস্তবতাগুলো তাদের কাছ থেকে শুনতে গেলে চোখগুলো টলটল করে ওঠে। হৃদয় গহীনে তীব্র হাহাকার অনুভব হয়। মন চায় রাজ্যের সবটুকু ভালোবাসা দিয়ে আগলে রাখি আমার দাদার বয়সী এই মানুষগুলোকে। তাই ঈদের পূর্ব মুহূর্তে গিয়েছিলাম সবার সাথে একটু সাক্ষাৎ করতে। এত কষ্টের মধ্যেও তারা আমাকে ভালোবাসা মাখা হাসিমুখে সময় দিয়েছেন। মহান মহান আল্লাহর কাছে ফরিয়াদ করছি, হে আল্লাহ আপনি ভইবৃত্ত এই মানুষগুলোকে ঈদের আনন্দে পরিপূর্ণ করে দিন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST