বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জের হাটাব চাঁদের টেক গ্রামের হাবিবার বিরুদ্ধে আদালতের হাজিরার নির্দেশ Logo কেন্দ্রীয় নির্দেশে টঙ্গী পশ্চিম থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক হিসেবে পুনর্বহাল খোকন মিয়া Logo চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo তালিমুল কুরয়ান কালমেঘ জান্নাতবাগ মাদ্রাসায় ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত Logo কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়কের বাড়িতে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলা Logo চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও বীরদের সম্মাননা প্রদান Logo চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠিত Logo রাণীশংকৈল বন্য প্রাণীর আক্রমণে দশজন আহত এলাকাবাসী আতঙ্কগ্রস্ত  Logo জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়নে পিজি গ্রুপের মাঝে উপকরণ বিতরণ

Reporter Name / ১৬৫ Time View
Update : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৭:২২ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় গঠিত পিজি গ্রুপের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। ২৫ মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে আনুষ্ঠানিক ভাবে প্রধান অতিথি হিসেবে উপকরণ বিতরণ করেন গাজীপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নারগিস খানম।
প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে (এলডিডিপি) এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ২০টি গ্রুপ সমিতিকে উপকরণ দেয়া হয়। এর মাঝে ১৪ টি প্রডিউসার গ্রুপে প্রতিটিতে একটি করে গ্রাস চুপার মেশিন, ২০ টি প্রডিউসার গ্রুপে প্রতিটিতে হাতল ও হাতল ছাড়া ৫৪টি প্লাস্টিকের চেয়ার, ২ টি বড় টেবিল, ১টি ছোট টি টেবিল, মুরগী পালনের জন্য ৪টি পিজি’তে ৩’শ ৬৬টি পানি ও খাবার পাত্র বিতরণ করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ একেএম আতিকুর রহমানের সভাপতিত্বে ও সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, অফিস সহকারী বেলায়েত হোসেন, সাংবাদিক আকরাম হোসেন রিপন, সাংবাদিক শরিফ সিকদার, পিজি সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ, সুবিধাভোগী খামারীসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নারগিস খানম জানান, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় ২০১৯ সাল থেকে খামারিদের নিয়ে প্রডিউসার গ্রুপ (পিজি) তৈরি করে তাদের স্বাবলম্বী হতে উদ্বুদ্ধ করা হচ্ছে। ইতিমধ্যে ৪০ জন করে ২০টি পিজি সমিতি রয়েছে। তাদের কল্যাণে নিজেদের মধ্য থেকে সঞ্চয় জমা করে থাকেন। বিতরণকৃত ঘাস কাঁটার মেশিন দিয়ে খামারিরা সহজে ঘাস কেটে লাভবান হতে পারবেন। তারা যাতে আনুষ্ঠানিক ভাবে বসে নিজেদের মধ্যে আলাপ আলোচনা এবং কর্মপরিকল্পনা করতে পারেন, সেজন্য তাদের চেয়ার টেবিল দেয়া হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর তাদের সার্বিক ভাবে তত্ত্বাবধান করে থাকেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST