সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সাভার পৌর ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ১৮১ Time View
Update : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৮:২৪ অপরাহ্ন

মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি:

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা,দীর্ঘায়ু কামনায় সাভার পৌর ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় পৌর ৬ নং ওয়ার্ড এলাকার একটি কমিটি সেন্টারে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক সাভার পৌর ছাত্রদলের নেতা শহিদুল ইসলাম সোহাগ পবিত্র মাহে রমজান মাসে ঢাকা জেলা ছাত্রদল উত্তর এর সংগ্রামী সভাপতি তমিজ উদ্দিন ও বিপ্লবী সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল ভাইয়ের নির্দেশনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় ইফতার অনুষ্ঠানে সাভার পৌর ছাত্রদলের নেতা শহিদুল ইসলাম সোহাগ বলেন, আমরা বিগত আন্দোলনে বসময় রাজপথে ছিলাম এবং ভবিষ্যতে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সকল আন্দোলন সংগ্রামে আছি। আগামীতে দেশের সুন্দর ভাবে একটি নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত সরকারের কাছে দেশ হস্তান্তর করতে হবে। আগামীতে আমরা যেন বিএনপিকে রাষ্ট্র ক্ষমতা নিয়ে যেতে পারি সেদিকে সবার খেয়াল রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

তিনি আরো বলেন আওয়ামী লীগের শাসনামলে প্রাণখুলে ইফতার করা যায়নি। কথা বলা যায়নি। আজকে শান্তিতে ইফতার করতে পারছি। তিনি জুলাই আগস্ট গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করার দাবী জানান। আলোচনা শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিল কোমলমতি কোরআনের পাখি ও সাভার পৌর ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST