সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ নেতা বেলায়েত প্রধান গ্রেফতার Logo কমলনগরে টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা Logo সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে Logo কাপাসিয়ায় গোয়াল ঘরে আগুন পুড়ে ছাই কৃষকের স্বপ্ন Logo টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা Logo যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা Logo বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় খালেদা জিয়ার রোগ মুক্তি এবং হান্নান শাহ্ স্মরণে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

Reporter Name / ১৫৯ Time View
Update : বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১০:৫১ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর):

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনা এবং প্রয়াত নেতা হান্নান শাহ্ স্মরণে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৬ মার্চ বুধবার স্থানীয় সালদৈ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার পূর্ব আলোচনা  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বজলুর রশিদ নয়ন।

ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ লাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম, ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মাইনুদ্দিন তালুকদার সঞ্জু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মাঝি, ইউনিয়ন যুবদলের আহবায়ক মামুনুর রশিদ, ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মৃধা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী রাশেদুল ইসলাম।

ছাত্রদল নেতা মোঃ রাজিবের পরিচালনায় এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা কৃষক দল নেতা আবু হানিফ, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আখতারুজ্জামান ভূঁইয়া নূর, সদস্য সচিব বিল্লাল হোসেন ইমন, জেলা যুবদলের সাবেক সদস্য সিদ্দিকুর রহমান অপু, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মহাসিন মোড়ল প্রমুখ।

এছাড়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল সহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক এবং বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে ইফতারের পূর্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা এবং প্রয়াত নেতা মরহুম ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আ স ম হান্নান শাহ্ ও তাঁর পরিবার সহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের মরহুম নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST