বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জের হাটাব চাঁদের টেক গ্রামের হাবিবার বিরুদ্ধে আদালতের হাজিরার নির্দেশ Logo কেন্দ্রীয় নির্দেশে টঙ্গী পশ্চিম থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক হিসেবে পুনর্বহাল খোকন মিয়া Logo চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo তালিমুল কুরয়ান কালমেঘ জান্নাতবাগ মাদ্রাসায় ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত Logo কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়কের বাড়িতে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলা Logo চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও বীরদের সম্মাননা প্রদান Logo চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠিত Logo রাণীশংকৈল বন্য প্রাণীর আক্রমণে দশজন আহত এলাকাবাসী আতঙ্কগ্রস্ত  Logo জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় যথাযথ ভাবে হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান অনুষ্ঠিত

Reporter Name / ১৩৬ Time View
Update : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ৭:০৫ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

প্রতি বছরের ন্যায় এবারও গাজীপুরের কাপাসিয়া ঘিঘাটে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী অষ্টমী স্নান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার সনমানিয়া ইউনিয়নের ওই ঘাটে ব্যাপক সমাগম হয়।

শনিবার ভোর থেকে শুরু হয়ে অষ্টমী তিথি বিকেল পর্যন্ত বিপুল সংখ্যক হিন্দু ধর্মাবলম্বীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। অষ্টমী স্নানে গাজীপুর ছাড়াও আশপাশের জেলা নরসিংদী, কিশোরগঞ্জ সহ বিভিন্ন উপজেলা ও গ্রামের পূর্ণাথীরা শীতলক্ষ্যা, বানার ও ব্রহ্মপুত্র নদের মোহনায় স্নান সম্পন্ন করেন। বেলা বাড়ার সাথে সাথে হিন্দু ধর্মাবলম্বী সহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজনের ব্যাপক সমাগম ঘটে। এতে এক অনন্য মেলায় পরিণত হয়।

নর-নারী পূর্ণাথীরা দীর্ঘ অপেক্ষা শেষে স্নান করেন। স্নান অনুষ্ঠান উপলক্ষে স্নান উৎসব উদযাপন কমিটির উদ্যোগে গীতা পাঠ, লীলা সংকীর্তনসহ বিভিন্ন ধর্মীয় গানের আয়োজন করে। রাতে শত শত ভক্তরা অনুষ্ঠান উপভোগ করেন।

আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন। এছাড়া স্বেচ্ছাসেবকরা শান্তি-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

স্নান উপলক্ষে আয়োজিত বিশাল মেলায় তৈরি পোশাক, জিলাপি, দই, মিষ্টি সহ নানা রকম খাবার, পিঠা পুলি ও পণ্য বিক্রয় হয়। এ আয়োজন মেলার সৌন্দর্য বৃদ্ধিতে নতুন মাত্রা যোগ হয়।

এ বছর স্নান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ।

স্নান উদযাপন কমিটির সভাপতি বাবু রবীন্দ্র চন্দ্র দাসের সভাপতিত্বে এবং কমিটির উপদেষ্টা বাবু ঠাকুরদাস বর্মনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহসীন আলম রিটন, সনমানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তৌহিদুজ্জামান তপন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাবেক সভাপতি সিরাজ উদ্দিন, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সোলায়মান মোল্লা প্রমুখ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST