সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

রামগড়ে কোচিং সেন্টারে জরিমানা

Reporter Name / ১৯২ Time View
Update : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ২:০৮ অপরাহ্ন

সাইফুল ইসলাম, রামগড়ঃ

চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন সময়ে কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার।  সেই নির্দেশনা অমান্য করে খাগড়াছড়ির রামগড়ে কোচিং সেন্টার খোলা রাখায় কোচিং সেন্টারের ২ মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ ২০ এপ্রিল সকালে রামগড় পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ মাষ্টারপাড়ায় কোচিং সেন্টারে অভিযান চালিয়ে এজরিমানা করেন রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন।

এ বিষয়ে তিনি বলেন, এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে সবধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার সরকারী নির্দেশনা রয়েছে। নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার খোলা রাখায় ‘স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯’ অনুযায়ী পৃথক দুই মামলায় ২৫ হাজর টাকা করে দুইজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়।

এছাড়া কোচিং সেন্টারসমূহ বন্ধ করে দেয়া হয় এবং পরীক্ষা চলাকালীন সময়ে খোলা না রাখার জন্য সতর্ক করা হয়।

উল্লেখ্য যে এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্নের লক্ষ্যে গত ১০ এপ্রিল থেকে ১৩ মে ৩৪ দিন পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST