রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বীরগঞ্জে মডেল প্রেসক্লাব উদ্বোধন: নতুন কমিটির নির্বাচন অনুষ্ঠিত

Reporter Name / ২২২ Time View
Update : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ৯:২০ অপরাহ্ন

নাজমুল হোসেন, বীরগঞ্জ প্রতিনিধিঃ
‎

দিনাজপুরের বীরগঞ্জে জমকালো আয়োজনে ‘বীরগঞ্জ মডেল প্রেসক্লাব’-এর উদ্বোধন এবং প্রথম কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
‎সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় বীরগঞ্জ উপজেলা রোডস্থ এইচ.এম স্কয়ার মার্কেটের দ্বিতীয় তলা অস্থায়ী কার্যালয়ে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি আয়োজনে অফিস কার্যালয় উদ্বোধন ও নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৪ টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৯ জন প্রার্থী। সভাপতি পদে উত্তম শর্মা, সাধারণ সম্পাদক পদে আব্দুল জলিল ও সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ এবং কোষাধ্যক্ষ পদে আরিফ ইসলাম নির্বাচিত হয়েছে।
‎

নির্বাচন পরিচালনা করেন ৩ সদস্যের নির্বাচন কমিশন। কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, বিশিষ্ট চিকিৎসক ডা. সমেশ চন্দ্র রায় ও সিনিয়র সাংবাদিক মাহাবুর রহমান আঙ্গুর সহ আরও উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিনাজপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ আল আমিন ও জেমিয়ান রায়। নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি এবং বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন। নতুন কমিটির নেতারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং এলাকার উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
‎অনুষ্ঠান শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় নবনির্বাচিত সভাপতি উত্তম শর্মা বলেন, “সাংবাদিকতার মর্যাদা রক্ষা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বীরগঞ্জ মডেল প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‎


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST