বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়কের বাড়িতে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলা Logo চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও বীরদের সম্মাননা প্রদান Logo চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠিত Logo রাণীশংকৈল বন্য প্রাণীর আক্রমণে দশজন আহত এলাকাবাসী আতঙ্কগ্রস্ত  Logo জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ১৪০ কোটি টাকার প্রকল্পের পরও জলাবদ্ধতা, ৭ দফা দাবিতে ভবদহবাসীর গণঅবস্থান Logo কালিহাতী থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ দুইজনের বিরুদ্ধে মাদক মামলা Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬” সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে Logo কাপাসিয়ায় শিশু ধর্ষণ চেষ্টাকারী জামায়াত নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় সিভিল সার্জন ডাঃ মামুনুর রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন

Reporter Name / ৬২০ Time View
Update : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৭:৫৯ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় সিভিল সার্জন ডাঃ মোঃ মামুনুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ৩০ এপ্রিল বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে স্বাস্থ্য বিভাগের সকল স্তরের কর্মকর্তা- কর্মচারীদের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন পালিত হয়।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগিদের ওষুধ না দেয়ায় মেয়াদ উত্তীর্ণ হয়ে পড়ে আছে, মর্মে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংবাদে তৎকালীন কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং বর্তমানে গাজীপুর জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মামুনুর রহমানকে জড়িয়ে সংবাদ প্রকাশ হয়। এর প্রতিবাদে ডাক্তার, নার্স, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, স্বাস্থ্য সহকারী, সিএসসিপি, স্বাস্থ্য পরিদর্শক, স্যানিটারি ইন্সপেক্টর ও চতুর্থ শ্রেণি কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের দুই শতাধিক স্বাস্থ্য কর্মীরা এ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
মেয়াদোত্তীর্ণ ওষুধ কেলেঙ্কারির ঘটনায় স্বাস্থ্য বিভাগের তদন্ত টিম এবং গাজীপুর সমন্বিত দুদক টিম ইতিমধ্যে তাদের তদন্ত কাজ শুরু করেছেন।

মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ চিত্ত রঞ্জন দাস, সহকারী স্বাস্থ্য পরিদর্শক আনিসুর রহমান, সিএসসিপি কামাল হোসেন, শহীদুল ইসলাম, স্বাস্থ্য সহকারী ওসমান গনি, মামুন পারভেজ, ভারপ্রাপ্ত স্যানিটারি ইন্সপেক্টর কাজী জাহাঙ্গীর আলম, হ্যাল্থ প্রোভাইডার আলাউদ্দিন, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ মজিবুর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা সিভিল সার্জন ডাঃ মোঃ মামুনুর রহমানকে নির্দোষ দাবি করে বলেন, দীর্ঘদিন তিনি কাপাসিয়া চাকরি করেছেন। কখনো উনার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। তিনি অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। একটি কুচক্রী মহল উদ্দেশ্যমূলক ভাবে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। উপস্থিত সহকর্মীরা উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আসল ঘটনা উদঘাটনের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST