বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo রূপগঞ্জের হাটাব চাঁদের টেক গ্রামের হাবিবার বিরুদ্ধে আদালতের হাজিরার নির্দেশ Logo কেন্দ্রীয় নির্দেশে টঙ্গী পশ্চিম থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক হিসেবে পুনর্বহাল খোকন মিয়া Logo চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo তালিমুল কুরয়ান কালমেঘ জান্নাতবাগ মাদ্রাসায় ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত Logo কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়কের বাড়িতে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলা Logo চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও বীরদের সম্মাননা প্রদান Logo চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠিত Logo রাণীশংকৈল বন্য প্রাণীর আক্রমণে দশজন আহত এলাকাবাসী আতঙ্কগ্রস্ত 
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়া উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন: জনৈক মেজর মিঠু বিএনপির কেউ নন

Reporter Name / ২৪৭ Time View
Update : শুক্রবার, ২ মে, ২০২৫, ৮:০৯ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপির উদ্যোগে কাপাসিয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছেন। ২ মে শুক্রবার বিকালে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি নেতৃবৃন্দ দাবি করেন জনৈক মেজর (অব:) শফিউল্লাহ মিঠু বিএনপির কেউ নয়।

সংবাদ সম্মেলনে গাজীপুর জেলা বিএনপির সদস্য ও কাপাসিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসাইন লিখিত বক্তব্যে বলেন, ১লা মে-২০২৫ বৃহস্পতিবার কিছু গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ হয়েছে। জনৈক মেজর (অব:) শফিউল্লাহ মিঠু ১লা মে গাজীপুর প্রেসক্লাবে নিজেকে ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সদস্য পরিচয় দিয়ে একটি সংবাদ সম্মেলন করেছেন। এ দাবি প্রত্যাখ্যান করে বিএনপি নেতা বলেন, গাজীপুর জেলা বিএনপি, কাপাসিয়া উপজেলা বিএনপি এবং ঘাগটিয়া ইউনিয়ন বিএনপি সহ কোন ওয়ার্ডে তিনি সদস্য নন। উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যা ও বানোয়াট দলীয় পরিচয় ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের ব্যর্থ চেষ্টা করেছেন মিঠু। জেলা, উপজেলা এবং ওয়ার্ড পর্যায়ে কোথাও কোন দলীয় সম্পৃক্ততা তার নেই।
তিনি দলের সাধারণ সদস্যও নয় এবং তার যে কোন অপকর্মের দায় ভার দল বহন করবে না। এই প্রতারনামূলক, উদ্যেশ্য প্রণোদিত পরিচয় ব্যবহারকারীর বিরুদ্ধে দলীয় নেতাকর্মী সহ কাপাসিয়া বাসীকে উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে এই মর্মে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য ও কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজগর হোসেন খান, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু, ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুর রশীদ নয়ন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মাঝি, বিএনপি নেতা আমিনুর রহমান, মেহেদী হাসান বাচ্চু প্রমুখ।
এসময় কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটন সহ বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST