বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo রূপগঞ্জের হাটাব চাঁদের টেক গ্রামের হাবিবার বিরুদ্ধে আদালতের হাজিরার নির্দেশ Logo কেন্দ্রীয় নির্দেশে টঙ্গী পশ্চিম থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক হিসেবে পুনর্বহাল খোকন মিয়া Logo চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo তালিমুল কুরয়ান কালমেঘ জান্নাতবাগ মাদ্রাসায় ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত Logo কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়কের বাড়িতে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলা Logo চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও বীরদের সম্মাননা প্রদান Logo চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠিত Logo রাণীশংকৈল বন্য প্রাণীর আক্রমণে দশজন আহত এলাকাবাসী আতঙ্কগ্রস্ত 
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

Reporter Name / ৫৭৫ Time View
Update : শনিবার, ৩ মে, ২০২৫, ৭:৩০ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর):

গাজীপুরের কাপাসিয়ায় মিথ্যা, হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ৩ মে শনিবার দুপুরে উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের বাওরাইদ গ্রামবাসী এ মানববন্ধনের আয়োজন করেন।

জানা যায়, উপজেলার ওই গ্রামের আলমগীর হোসেন শেখের প্রতিবেশীদের সাথে পৈত্রিক জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এবিষয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ একাধিকবার শালিস বৈঠক করে সমাধান করতে পারেননি।

ভুক্তভোগী আলমগীর হোসেন শেখ জানান, আমার চাচাতো ভাই রুবেল গং আমি বিদেশে অবস্থান কালে বাবা ও চাচার সম্পদ বন্টন করে আমার পিতার অংশ বুঝাইয়া দেয়। আমি বিদেশ হতে এসে জমি বণ্টন সঠিক নয় বলে তাদের আবার আমাকে সাথে নিয়ে জমি বন্টনের আহ্বান জানাই। কিন্তু তারা মাপতে রাজি হয়না বরং নানা তাল বাহানায় জমি বন্টনের প্রক্রিয়া বানচাল করে দেয়। পরবর্তীতে আমি স্থানীয়ভাবে ৫ বার বৈঠকের পরও আমার বাবার পৈতৃক সম্পদ ও আমার ক্রয়কৃত দুই গন্ডা জমি বুঝাইয়া দেয় নি। বরং তারা আমার বাড়ির সামনে গাছ ও বাড়ির দেয়াল তাদের জায়গা দাবী করে ও মোমেন শেখ আমাকে তার পরিবার নিয়ে মারধর করতে আসে। আমি আমার বাবার একমাত্র ছেলে আর তারা চার ভাই। মোমেন শেখ আগের নির্ধারণ করা সীমানা চিহ্ন তুলে তার জমির পরিমাণ বাড়াইয়া আমার গেটের সামনে ময়লা ফেলে। সুমন শেখ (৩২) এর স্ত্রী শিল্পী (২৮) আমার বাগানের বেড়া কেটে দেয়। আমি প্রতিবাদ করলে আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতে থাকে। গত ২ এপ্রিল বুধবার সকালে আমার বাড়ির সীমানায় আসিয়া আমাকে এবং আমার স্ত্রীকে গালিগালাজ করিতে থাকে। আমি তাতে ন্যায় সংগত প্রতিবাদ করলে তারা আমাকে এলোপাথারী ভাবে মারধর করিয়া আমার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। আমার স্ত্রী আমাকে রক্ষা করার চেষ্টা করলে তাকেও মারধর করে। বাড়ির আশেপাশের লোকজনদের সহযোগিতায় আমরা প্রাণে রক্ষা পাই। এসব ঘটনার উল্লেখ করে কাপাসিয়া থানায় একটি লিখিত অভিযোগ করি। এর আগেও ৩ মার্চ কাপাসিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছি। আমার উপর হওয়া অন্যায়ের ন্যায় বিচার এখনো পাইনি। তারা যে কোন সময় আমার ও আমার পরিবারের বড় ধরনের কোন ক্ষতিসাধন করতে পারে। আমি মিথ্যা মামলা ও হয়রানির হাত থেকে রক্ষা পেতে সুষ্ঠু তদন্ত করে এর ন্যায় বিচার চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST